|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে অফিসার পদে নিয়োগের সুযোগ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৯:১৩ এএম
২২০ পঠিত
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে অফিসার পদে নিয়োগের সুযোগ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে ১১ গ্রেডে ভেরিফিকেশন অফিসার পদে দুজন অফিসার নিয়োগ দেওয়া হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে ১১ গ্রেডের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট দুজনকে নিয়োগ প্রদান করা হবে। আবেদনপ্রক্রিয়া শুরু হবে ১ নভেম্বর ২০২৬ তারিখ থেকে।

চাকরির বিবরণ—

পদের নাম: ভেরিফিকেশন/ ইনভেস্টিগেশন অফিসার
পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা—

কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সশস্ত্র বাহিনীর ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত জেসিও বা সমপদমর্যাদাধারী (বিমানবাহিনী ব্যতীত)।
গ্রেড ও বেতন স্কেল:(গ্রেড-১১) ২৫,০০০-৬০,৫০০ টাকা।

প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি: আইনি জট খুলেছে, পদোন্নতির অপেক্ষা কবে শেষ হবে

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://basb.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

আবেদন ফি

১৬৮ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২১ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।

আবেদনের বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি

সূত্র: প্রথম আলো