|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

এল ক্ল্যাসিকো ম্যাচের সময় স্পেনে ব্রাজিল তারকার বাসায় চুরি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ১২:৩০ পিএম
৩৯৫ পঠিত
এল ক্ল্যাসিকো ম্যাচের সময় স্পেনে ব্রাজিল তারকার বাসায় চুরি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ফুটবলারদের বাড়িতে চুরির ঘটনায় সর্বশেষ শিকার হলেন এডার মিলিতাও। ‘এল ক্ল্যাসিকো’ চলাকালীন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বাড়ি থেকে সাড়ে তিন লাখ ইউরোর বেশি মূল্যের ঘড়ি ও গহনা চুরি হয়ে গেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’র প্রতিবেদনের বরাত দিয়ে মার্কা এ তথ্য জানিয়েছে।  সময়টা ছিল গত রোববা...

ফুটবলারদের বাড়িতে চুরির ঘটনায় সর্বশেষ শিকার হলেন এডার মিলিতাও। ‘এল ক্ল্যাসিকো’ চলাকালীন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বাড়ি থেকে সাড়ে তিন লাখ ইউরোর বেশি মূল্যের ঘড়ি ও গহনা চুরি হয়ে গেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’র প্রতিবেদনের বরাত দিয়ে মার্কা এ তথ্য জানিয়েছে। 

সময়টা ছিল গত রোববার রাত ৯টা থেকে ১০টার মধ্যে, অর্থাৎ খেলার প্রথমার্ধে। ওই ম্যাচে বেঞ্চে বসে থাকা মিলিতাওয়ের লা মোরালেজার বাড়িতে যখন এই ঘটনা ঘটে, তখন দোতলার ঘরে যখন চোরেরা হানা দেয়, তখন বাড়ির নিচতলায় ম্যাচ দেখছিলেন ফুটবলারের বেশ কয়েকজন আত্মীয়স্বজন।

‘এল মুন্দো’র প্রতিবেদনে বলা হয়েছে, মিলিটাও ৫৩ হাজার ইউরো মূল্যের একটি রোলেক্স এবং প্রায় ১ লাখ ৭০ হাজার ইউরো মূল্যের একটি রিচার্ড মিল ঘড়ি নিখোঁজ দেখতে পান। এ ছাড়া প্রায় ১৫ হাজার ইউরো মূল্যের তিনটি চ্যানেল হ্যান্ডব্যাগ, প্রায় ২৫ হাজার ইউরো মূল্যের কার্তিয়ের আংটি, ব্রেসলেট ও স্যুটকেস চুরি হয়েছে। সব মিলিয়ে চুরি যাওয়া সম্পত্তির মূল্য সাড়ে ৩ লাখ ইউরো ছাড়িয়ে যাবে।

বাড়ির বাসিন্দারা বিষয়টি ঘুণাক্ষরেও টের পাননি। পরে পুলিশ ও ওই আবাসিক এলাকার বেসরকারি নিরাপত্তারক্ষীরা এসে বাড়িতে পৌঁছান। ফুটবলারের ঘরটি তল্লাশি করার সময় তার জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

সূত্র: মার্কা। 

সূত্র: নতুন আরএসএস সোর্স