|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বিষাক্ত বর্জ্যের পাহাড় ঘিরেই ভারতের নতুন পর্যটন আকর্ষণ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৬:০৭ পিএম
৪৩৯ পঠিত
বিষাক্ত বর্জ্যের পাহাড় ঘিরেই ভারতের নতুন পর্যটন আকর্ষণ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
দূর থেকে দেখলে মনে হবে বরফে ঢাকা পাহাড়। সাদা ঢাল আর নীল জলাশয়ের সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করছেন পর্যটকরা। কিন্তু ভারতের রাজস্থানের কিশানগড়ের এই পর্যটনকেন্দ্রের আড়ালে রয়েছে ভয়াবহ পরিবেশদূষণ। মার্বেল কারখানার বর্জ্যে তৈরি পাহাড় এখন আশপাশের মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়ভাব...

দূর থেকে দেখলে মনে হবে বরফে ঢাকা পাহাড়। সাদা ঢাল আর নীল জলাশয়ের সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করছেন পর্যটকরা। কিন্তু ভারতের রাজস্থানের কিশানগড়ের এই পর্যটনকেন্দ্রের আড়ালে রয়েছে ভয়াবহ পরিবেশদূষণ। মার্বেল কারখানার বর্জ্যে তৈরি পাহাড় এখন আশপাশের মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়ভাবে ‘স্নো ইয়ার্ড’ নামে পরিচিত এই স্থানটি আজমির জেলায় অবস্থিত। প্রায় ৩০০ একর এলাকাজুড়ে বিস্তৃত এ বর্জ্যভূমিতে প্রতিদিন শত শত পর্যটক ঘুরতে আসেন। নবদম্পতিরা ছবি তোলেন, চলে প্রি-ওয়েডিং ফটোশুট ও সিনেমার শুটিং।

তবে ছয় কিলোমিটার দূরের ভোগিয়াওয়াস গ্রামের বাসিন্দাদের কাছে এটি আতঙ্কের নাম। বর্জ্যের ধুলায় শ্বাসকষ্ট, বুকে সংক্রমণ, দাঁতের সমস্যা ও চর্মরোগে ভুগছেন স্থানীয়রা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কিশানগড়ে প্রায় ১ হাজার ২০০টি মার্বেল ও গ্রানাইট কারখানা রয়েছে। এসব কারখানা থেকে প্রতিদিন প্রায় এক হাজার ট্যাংকারে করে ৫ হাজার ৫০০ টন বর্জ্য ফেলা হয়।

৫৩ বছর বয়সী কৃষক বাঘারাম গুর্জার বলেন, বর্জ্যের ধুলা জমিতে পড়ায় ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। তার ও স্ত্রীর নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছে।

রাজস্থানের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় কিশানগড়ের মাটিতে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি লেড সিলিকেট পাওয়া গেছে। বাতাসে ক্ষতিকর পিএম২.৫ কণার মাত্রাও নির্ধারিত সীমা ছাড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দূষণের কারণে ভূগর্ভস্থ পানিও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। এদিকে ভারতের জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল বর্জ্য ফেলার কারণে বায়ু ও পানিদূষণের বিষয়টি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি এবং পরিবেশবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

গবেষকদের মতে, বর্জ্য ফেলার স্থানটি জনবসতি থেকে দূরে সরিয়ে নেওয়া জরুরি। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
  
সূত্র: আল জাজিরা

সূত্র: কালবেলা