|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

দেড় হাজার শিক্ষার্থীকে পরীক্ষার সামগ্রী উপহার দিল মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ১০:৩৫ পিএম
৩১৭ পঠিত
দেড় হাজার শিক্ষার্থীকে পরীক্ষার সামগ্রী উপহার দিল মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
আসন্ন প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চূড়ান্ত পেশাগত পরীক্ষাকে সামনে রেখে প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী উপহার দিয়েছে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল।  সংগঠনটির আহ্বায়ক তানজীম রুবাইয়াত আফিফের উদ্যোগে দেশের প্রায় ২০টি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে এসব সামগ্রী...

আসন্ন প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চূড়ান্ত পেশাগত পরীক্ষাকে সামনে রেখে প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী উপহার দিয়েছে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল। 

সংগঠনটির আহ্বায়ক তানজীম রুবাইয়াত আফিফের উদ্যোগে দেশের প্রায় ২০টি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

উপহারসামগ্রীর মধ্যে রয়েছে ব্যাগ, কলম, পেনসিল, রাবার, শার্পনার ও স্কেল।

যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ উপহার পেয়েছেন- সেগুলোর মধ্যে রয়েছে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেল কলেজ, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, আপডেট ডেন্টাল কলেজ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ, মেন্ডি ডেন্টাল কলেজ, ডেলটা মেডিকেল কলেজ, ইউএসটিসি মেডিকেল কলেজ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, সাউদার্ন মেডিকেল কলেজ, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সেন্ট্রাল মেডিকেল কলেজ (কুমিল্লা), কমিউনিটি বেজড মেডিকেল কলেজ (ময়মনসিংহ), সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ (বরিশাল), খুলনা সিটি মেডিকেল কলেজ ও সেন্ট্রাল ডেন্টাল কলেজ।

এ সময় পরীক্ষার্থীদের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়।

তানজীম রুবাইয়াত আফিফ বলেন, ‘শিক্ষার্থীরা উপহারসামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।’

সূত্র: নতুন আরএসএস সোর্স