|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া নারী কন্ডাক্টরের মৃত্যু

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:১০ পিএম
২২৬ পঠিত
বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া নারী কন্ডাক্টরের মৃত্যু
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ভারতের তেলেঙ্গানায় বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ১০ দিন পর প্রাণ হারিয়েছেন ২৪ বছর বয়সী এক নারী বাস কন্ডাক্টর। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। টিকিটের বাকি টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে এক নারী যাত্রীর সঙ্গে বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ। এনডিটিভির প্রতিবেদনে বলা...

ভারতের তেলেঙ্গানায় বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ১০ দিন পর প্রাণ হারিয়েছেন ২৪ বছর বয়সী এক নারী বাস কন্ডাক্টর। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। টিকিটের বাকি টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে এক নারী যাত্রীর সঙ্গে বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারীর নাম গুন্ডলা প্রবালিকা। তিনি তেলেঙ্গানা রাজ্য সড়ক পরিবহন সংস্থার (টিজিএসআরটিসি) মানুগুরু ডিপোতে কর্মরত ছিলেন। গত ২৫ অক্টোবর ভদ্রাদ্রি কোথাগুডেম জেলার আসওয়াপুরম মণ্ডলের মিত্তাগুডেম এলাকায় এ ঘটনা ঘটে।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মানুগুরু থেকে ভদ্রাচলমগামী একটি পাল্লে ভেলুগু বাসে ছেলেকে নিয়ে ওঠেন যাত্রী বানথ মৌনিকা। ছেলের টিকিটের জন্য তিনি কন্ডাক্টর প্রবালিকাকে ১০০ রুপির নোট দেন। ১০ রুপির টিকিট দেওয়ার পর খুচরা না থাকায় বাকি ৯০ রুপি টিকিটে লিখে রাখেন প্রবালিকা এবং পরে তা সংগ্রহ করতে বলেন।

বাসটি মৌনিকার গন্তব্যের কাছাকাছি পৌঁছালে তিনি বাকি টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চলন্ত বাসের দরজা দিয়ে মৌনিকা প্রবালিকাকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ।

এ সময় সড়কে পড়ে গেলে বাসের পেছনের চাকা তার দুই পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন তিনি।

প্রথমে তাকে ভদ্রাচলমের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আসওয়াপুরম থানার পুলিশ মামলা করেছে। অভিযুক্ত মৌনিকাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে।

সূত্র: এনডিটিভি 

সূত্র: নতুন আরএসএস সোর্স