|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বড় লিডের পথে ওয়েস্ট ইন্ডিজ, রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৫:০১ পিএম
১৬৭ পঠিত
বড় লিডের পথে ওয়েস্ট ইন্ডিজ, রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সিলেট টেস্টের চতুর্থ দিন বাংলাদেশের জন্য ছিল হতাশায় মোড়ানো। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ, লিড ৩১৫ রানের। উইকেটে আছেন সেঞ্চুরিয়ান হজ, ১৪০ রানে অপরাজিত তিনি। আমির জাঙ্গু অপরাজিত ২০ রানে। টেস্টে বাংলাদেশ সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে ২০০৯ সালে। ওয়েস্ট ইন্ডিজের...
সিলেট টেস্টের চতুর্থ দিন বাংলাদেশের জন্য ছিল হতাশায় মোড়ানো। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ, লিড ৩১৫ রানের। উইকেটে আছেন সেঞ্চুরিয়ান হজ, ১৪০ রানে অপরাজিত তিনি। আমির জাঙ্গু অপরাজিত ২০ রানে। টেস্টে বাংলাদেশ সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে ২০০৯ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে চতুর্থ ইনিংসে ২১৫ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। বাংলাদেশ আর কোনো ম্যাচ ২০০ রানের বেশি তাড়া করে জিততে পারেনি। ২ উইকেটে ২৫৯ রান নিয়ে চা বিরতির পর তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে টিকে ছিলেন কাভেম হজ এবং কেভিন উইকহ্যাম। সেঞ্চুরির অপেক্ষাতে থাকা হজ তুলে নিয়েছেন শতক। উইকহ্যাম ফিফটি হাঁকিয়ে ছুটেছেন। যদিও বেশি দূর আগাতে পারেননি। দলের ২৮৪ রানের মাথাতে তাকে কট এন্ড বোল্ড করে বিদায় করেছেন তাইজুল ইসলাম। ১০৭ বলে ৭৮ রান করে বিদায় নিয়েছেন উইকহ্যাম। এরপর হজের সাথে যোগ দিয়েছেন আমির জাঙ্গু। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে উইন্ডিজদের ইনিংস। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন দুজন। বাংলাদেশের নির্বিষ বোলিংও সেখানে অবদান রেখেছে কিছুটা। শেষ বিকেলে আর উইকেট পড়েনি। কোনো বিপদ হতে দেননি হজ এবং জাঙ্গু। আলোকস্বল্পতার কারণে শুরুতে খেলা বন্ধ হলেও পরে আর খেলা মাঠে ফেরেনি। ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে বাংলাদেশের চেয়ে ৩১৫ রানে এগিয়ে থেকেই দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে ২ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। ১ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। 

সূত্র: নতুন আরএসএস সোর্স