|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ভ্যান্সকে ‘হেরে যাওয়া জুয়াড়ি’ বলে কটাক্ষ ইরানের স্পিকারের

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৩:৫৭ পিএম
৪২৯ পঠিত
ভ্যান্সকে ‘হেরে যাওয়া জুয়াড়ি’ বলে কটাক্ষ ইরানের স্পিকারের
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইরান যুদ্ধ নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্যের জেরে তাকে কটাক্ষ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাবের কথা স্বীকার করে ভ্যান্সের দেওয়া এক বক্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম...
ইরান যুদ্ধ নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্যের জেরে তাকে কটাক্ষ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাবের কথা স্বীকার করে ভ্যান্সের দেওয়া এক বক্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ মন্তব্য করেন তিনি। গালিবাফ ভ্যান্সকে এমন এক জুয়াড়ির সঙ্গে তুলনা করেন, যিনি হেরে যাওয়ার পরও জুয়ার টেবিল ছাড়তে পারেন না। এক্সে দেওয়া পোস্টে গালিবাফ লেখেন, ‘হেরে যাওয়া জুয়াড়ির মানসিকতা... বস যখন যুদ্ধের পরবর্তী পর্যায়ের প্রস্তুতি নিচ্ছেন, তখন আমেরিকা ইসরায়েল-প্রথম নীতির খাদের কিনারায় দাঁড়িয়ে।’ ভ্যান্সের দীর্ঘ বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি আরও লেখেন, ‘এত দীর্ঘ বক্তৃতা বাদ দিন। কথাগুলো আপনার বসকে গিয়ে বলছেন না কেন?’ এর আগে ভ্যান্স তার এক দীর্ঘ পোস্টে স্বীকার করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে রিপাবলিকানরা মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক ক্ষতির মুখে পড়েছে। সূত্র: আল জাজিরা

সূত্র: নতুন আরএসএস সোর্স