|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মাঝনদীতে নৌকায় যমজ সন্তানের জন্ম, দুই ঘণ্টা পর ছেলের মৃত্যু

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৭:৪৬ পিএম
২৮০ পঠিত
মাঝনদীতে নৌকায় যমজ সন্তানের জন্ম, দুই ঘণ্টা পর ছেলের মৃত্যু
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের মাঝনদীতে চলন্ত নৌকায় যমজ সন্তানের জন্ম দিয়েছেন আমেনা বেগম (২৮) নামে এক প্রসূতি। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নৌকায় প্রথমে ছেলে ও পরে মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। তবে বাড়িতে নেওয়ার প্রায় দুই ঘণ্টা পর ছেলে সন্তানটির মৃত্যু হয়। বর্তমানে মা ও...

গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের মাঝনদীতে চলন্ত নৌকায় যমজ সন্তানের জন্ম দিয়েছেন আমেনা বেগম (২৮) নামে এক প্রসূতি। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নৌকায় প্রথমে ছেলে ও পরে মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। তবে বাড়িতে নেওয়ার প্রায় দুই ঘণ্টা পর ছেলে সন্তানটির মৃত্যু হয়। বর্তমানে মা ও মেয়ে সুস্থ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ীঘাট থেকে একটি নৌকা যাত্রা শুরু করে। নৌকাটি ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় সকাল সাড়ে ১০টার দিকে মাঝনদীতে পৌঁছালে আমেনার প্রসববেদনা শুরু হয়। নদীর মাঝখানে থাকায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। একপর্যায়ে নৌকার পাটাতনেই যমজ সন্তানের জন্ম দেন তিনি।

এরেন্ডাবাড়ী এলাকার বাসিন্দা শাহজামাল বলেন, নৌকায় থাকা চৌকিদার জামায়াত আলী তাকে জানান, তার ভাতিজার ঘরে এক ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম হয়েছে। তবে পরে ছেলে সন্তানটি মারা যায়। এ ঘটনায় পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

আমেনার স্বামী মনোয়ার হোসেন বলেন, অসুস্থ স্ত্রীকে অস্ত্রোপচারের জন্য গাইবান্ধা শহরে নিয়ে যাচ্ছিলেন তারা। পথে মাঝনদীতে হঠাৎ স্ত্রীর প্রসববেদনা শুরু হয়। এতে তিনি ও পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়ে যান। পরে নৌকাতেই যমজ সন্তানের জন্ম হয়। বাড়িতে নেওয়ার পর স্ত্রী ও দুই সন্তানকে সুস্থ অবস্থায় পেলেও প্রায় দুই ঘণ্টা পর ছেলেটি মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সাইদুর রহমান বলেন, মাঝনদীতে নৌকায় যমজ সন্তান জন্মের বিষয়টি তিনি জানেন। পরে বাড়িতে নেওয়ার পর ছেলেটি মারা গেলেও মা ও মেয়ে সুস্থ রয়েছে।

তিনি আরও বলেন, চরাঞ্চলের মানুষের জন্য জরুরি মুহূর্তে প্রসূতিসেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ ধরনের পরিস্থিতিতে মা ও নবজাতকের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।

সূত্র: কালবেলা