|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মধ্যপ্রাচ্যে সংঘাত অবসানে চীন-ইরান বৈঠক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৮:১৬ পিএম
২৫৪ পঠিত
মধ্যপ্রাচ্যে সংঘাত অবসানে চীন-ইরান বৈঠক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের অবসানে সংলাপ ও আলোচনার ওপর গুরুত্ব দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এজন্য সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ এবং নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (০২ নভেম্বর) বেইজিংয়ে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপসচিব আলি...

মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের অবসানে সংলাপ ও আলোচনার ওপর গুরুত্ব দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এজন্য সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ এবং নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (০২ নভেম্বর) বেইজিংয়ে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপসচিব আলি বাঘেরির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ওয়াং ই। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সংঘাত দীর্ঘস্থায়ী হয়ে আঞ্চলিক সীমানা ছাড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংঘাতের অবসানের একমাত্র পথ এখনো সংলাপ ও আলোচনা। সব পক্ষের উচিত নিজেদের জনগণ ও ইতিহাসের প্রতি দায়িত্বশীল আচরণ করা। শক্তি প্রয়োগের পথে আবারও না গিয়ে অভিন্ন লক্ষ্য সামনে রেখে যুক্তিসংগত ও বাস্তবসম্মত মনোভাব নিয়ে রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাওয়া প্রয়োজন।

আঞ্চলিক উত্তেজনা প্রশমনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্যোগগুলো এগিয়ে নেওয়ার আগ্রহ পুনর্ব্যক্ত করেন ওয়াং ই। একই সঙ্গে শান্তি ফিরিয়ে আনতে সব পক্ষের সঙ্গে কাজ করার প্রত্যয় জানান তিনি।

ওয়াং ই বলেন, আন্তর্জাতিক অঙ্গনে নানা অস্থিরতা সত্ত্বেও বেইজিং ও তেহরানের সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়েছে। দুই দেশের স্বার্থ রক্ষার পাশাপাশি এই সম্পর্ক আরও ঐক্য ও সহযোগিতার বিষয়ে গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে।

ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রচেষ্টার প্রতিও সমর্থন জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন তিনি।

বৈঠকে আলি বাঘেরি বলেন, নিজেদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রশ্নে কোনো আপস করবে না তেহরান।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং দেশটির সর্বোচ্চ নেতা ও তার পরিবারের সদস্যদের হত্যাকে ‘ভুলে যাওয়ার মতো নয় এমন অপরাধ’ বলে বর্ণনা করেন বাঘেরি। এসব কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ বলেও আখ্যা দেন তিনি।

এছাড়া যুক্তরাষ্ট্রের যুদ্ধংদেহী মনোভাব ও সম্প্রসারণবাদী নীতির পরিণতি নিয়েও সতর্ক করেন ইরানের এই কর্মকর্তা। তার যুক্তি, কোনো সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ করে সফল হওয়া সম্ভব নয়। এমন সংঘাত বৈশ্বিক অর্থনীতিকেও বিপর্যস্ত করে তুলবে।

সূত্র : আনাদোলু এজেন্সি

সূত্র: নতুন আরএসএস সোর্স