মধ্যরাতে দীপিকার বাড়িতে ভূত!
গণমাধ্যম ডেক্স
দুই কন্যাকে নিয়ে এখন সময় কাটছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। রাধাষ্টমীর দিন তার কোল আলো করে এসেছে ছোটকন্যা দেবী। মা হওয়ার প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন এই অভিনেত্রী। নিজের হাতে খাওয়ানো থেকে শুরু করে ঘুম পাড়ানো এবং সন্তানের জন্য রাতজাগা সবই করছেন তিনি। তাই সবাই যখন হ্যালোইন উদযাপনে ব্যস্ত, তখন অভিনব কায়দায় নিজের জীবনের এই অনবদ্য মুহূর্তটি তুলে ধরেছেন দীপিকা।
মাথা থেকে পুরো শরীর সাদা চাদরে মোড়ানো। চোখে কালো চশমা। এক নারী চেয়ারে বসে দোল খাচ্ছেন। আর তার কোলের ওপর রাখা রয়েছে একটি ব্রেস্ট পাম্প মেশিন। যার শব্দে গোটা ঘর ছমছম করছে। দৃশ্যটি দেখলে যে কারও মনে হতেই পারে যে সেখানে কোনো ভূতুড়ে কাণ্ড ঘটছে। তবে এই দৃশ্য দেখে স্পষ্ট বোঝা যায় যে, সন্তানের জন্য তাকে কতটা বিনিদ্র রাত কাটাতে হচ্ছে।
ব্রেস্ট পাম্প মেশিনের এই ছবি দেখার পর অনেকেরই ধারণা হয়েছে যে, দীপিকাও আর পাঁচজন সাধারণ মায়ের মতো নিজ হাতে সন্তানকে স্তন্যপান করান। একজন তারকা হওয়া সত্ত্বেও সন্তানের লালনপালনে তিনি কোনো কমতি রাখছেন না। অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরির এই ভিডিওটি দেখে ভক্তরা তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
ভিডিওর ক্যাপশনে দীপিকা লিখেছেন, এটি আসলে কোনো ভৌতিক বাড়ি নয়, মধ্যরাতে ব্রেস্ট পাম্পের আওয়াজ। শুধু তাই নয়, তার সেই পোস্টে আরও ইঙ্গিত রয়েছে যে, ছোটকন্যা দেবী ঘুমালে তবেই তার স্নান, খাওয়া ও শরীরচর্চা করার সুযোগ হয়। নিজের ব্যক্তিগত সময়ের জন্য তাকে পুরোটাই সন্তানের ঘুমের ওপর নির্ভর করতে হয়।
উল্লেখ্য, দীপিকা ও রণবীর ২০১৮ সালের নভেম্বরে ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জন্ম নেয় দীপিকা ও রণবীরের প্রথম কন্যা দুয়া। এরপর ২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের দ্বিতীয় কন্যা দেবী।
সূত্র: জুম নিউজ
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
গ্যাস সংকটের মাঝে আরেক দুঃসংবাদ, ৪ নভেম্বর থেকে কমবে সরবরাহ
অর্থনীতি -
২
নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা, তাজুলের আরও ২ সহযোগী গ্রেপ্তার
জাতীয় -
৩
প্লাস্টিক দূষণ রোধে বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ
জাতীয় -
৪
তালা ঝুলছে বাউফল পাঠাগারে, নষ্ট হচ্ছে বই-আসবাবপত্র
জাতীয় -
৫
পাবনায় প্রকাশ্যে জোড়া খুনের ৪৮ ঘণ্টা পর মামলা
জাতীয় -
৬
আইসিসি টেস্ট র্যাংকিং ও চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান হারাল অস্ট্রেলিয়া
জাতীয় -
৭
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় সাবেক সেনা কর্মকর্তা হাফিজ ৪ দিনের রিমান্ডে
জাতীয় -
৮
তাহসিফ হত্যা মামলা: সিসিটিভিতে দেখা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে
জাতীয় -
৯
অটোরিকশার নিবন্ধন: কত টাকা, কী কী কাগজ প্রয়োজন, চলবে কোথায়?
জাতীয় -
১০
হাইকোর্ট থেকে জামিন পেলেন আখতারুজ্জামান
জাতীয় -
১১
খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর
জাতীয় -
১২
নবীন বন্ধুদের বরণ করে নিল খুলনা বন্ধুসভা
জাতীয় -
১৩
ভূতের ছড়া
জাতীয় -
১৪
সন্তানের ওপর বাবা-মায়ের বদদোয়া: পরিণতি কী
জাতীয় -
১৫
১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে মিলছে ৭০ টাকার টিকিট
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন