ঢাকায় ৮ অঞ্চলে চলবে ৮ রঙের ই-রিকশা: মীর শাহে আলম
গণমাধ্যম ডেক্স
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে ঢাকাকে 8টি অঞ্চলে ভাগ করা হবে। প্রতিটি অঞ্চলের ই-রিকশার জন্য থাকবে আলাদা রং। এক অঞ্চলে নিবন্ধিত রিকশা অন্য অঞ্চলে চলতে পারবে না।
রোববার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী আরও জানান, তবে আপাতত ই-রিকশাচালকদের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে না। প্রাথমিকভাবে চালকদের পরিচয়পত্র দেওয়া হবে। নিবন্ধন কার্যক্রম এগিয়ে নেওয়ার পর পর্যায়ক্রমে তাদের লাইসেন্সের আওতায় আনা হবে।
ই-রিকশা চলাচলের নতুন বিধিমালার বিভিন্ন দিক তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘সোমবার (২ নভেম্বর) থেকে দেশের ১৩টি সিটি করপোরেশন ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু করতে পারবে। বিধিমালা প্রকাশের সঙ্গে সঙ্গে রাস্তায় চলাচলকারী সব ই-রিকশা সরিয়ে দেওয়া হবে না। পর্যায়ক্রমে নিবন্ধন দেওয়া এবং অবৈধ ই-রিকশা অপসারণ করা হবে।’
প্রতিমন্ত্রী জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৪টি করে মোট ৮টি অঞ্চল করা হবে। প্রতিটি অঞ্চলের ই-রিকশার রং হবে আলাদা। কোন অঞ্চলে কতটি রিকশা চলবে, তা সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ আলোচনা করে নির্ধারণ করবে।
ই-রিকশার নিবন্ধনের সংখ্যায় আপাতত কোনো সীমা রাখা হয়নি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘নিবন্ধন পেতে হলে বর্তমানে চলাচলকারী রিকশাগুলোকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনুমোদিত নকশা অনুযায়ী পরিবর্তন করতে হবে। সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ চলাচলের অঞ্চল, সড়ক, রং ও সংখ্যা চূড়ান্ত করবে।’
সেইফার্ট-ফিলিপসের ঝড়ে উড়ে গেল ভারত
এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে চালানো যাবে না বলে জানিয়েছেন মীর শাহে আলম।
বিধিমালায় চালকদের ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা থাকলেও এখনই তা কার্যকর করা হচ্ছে না জানিয়ে মীর শাহে আলম বলেন, ‘একসঙ্গে লাখ লাখ চালক লাইসেন্স নিতে গেলে সেই চাপ সামাল দেওয়ার ক্ষেত্রে সিটি করপোরেশনগুলোর সীমাবদ্ধতা রয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা নিবন্ধনের প্রক্রিয়াটা আগে শুরু করি। নিবন্ধন প্রক্রিয়ার কিছুদূর এগিয়ে গেলে এটার জন্য আলাদা একটা প্রজ্ঞাপন জারি করে তখন ড্রাইভিং লাইসেন্সে যাব।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আপাতত রিকশার মালিকরা চালকদের পরিচয়পত্র দেবেন। পরে পর্যায়ক্রমে তাদের লাইসেন্সের আওতায় আনা হবে।’
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
শাহরুখের ‘মান্নাত’, অমিতাভের ‘জলসা’! বলিউডের সবচেয়ে দামি বাড়ি কার?
লাইফস্টাইল -
২
সাজেকে আজও দুই ঘণ্টা ধরে চলছে গোলাগুলি, এলাকায় আতঙ্ক
সারাবাংলা -
৩
৫৫০ শয্যার অবকাঠামোয় চলছে ১২০০ শয্যার হাসপাতাল, সংকট কাটাতে বড় উদ্যোগ
জাতীয় -
৪
চোর সন্দেহে যুবককে মারধর, প্রতিবাদ করায় প্রাণ গেল আরেক যুবকের
জাতীয় -
৫
সেইফার্ট-ফিলিপসের ঝড়ে উড়ে গেল ভারত
জাতীয় -
৬
দুর্নীতির মামলায় দণ্ডিত হাসেমপুত্র রাসেল কারাগারে
জাতীয় -
৭
নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, বাদ পড়েছেন কেউ কেউ
জাতীয় -
৮
মাঠের জন্য আরও জমি কিনতে সাড়ে ৪ কোটি টাকা দিচ্ছে সরকার
জাতীয় -
৯
বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার দাবি জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের
জাতীয় -
১০
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: সংঘর্ষ, আগুন ও উত্তেজনার ছয় ঘণ্টা
জাতীয় -
১১
কাদাপানিতে মাছ ধরার প্রতিযোগিতা, ঝাঁপ দিলেন ৫৫০ জনের বেশি
জাতীয় -
১২
শিশুর কখন টয়লেট ব্যবহার শুরু করা উচিত
জাতীয় -
১৩
রাজধানীতে ৩ নভেম্বর শুরু হচ্ছে ‘সোলার এক্সপো’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
অর্থনীতি -
১৪
প্রযুক্তির যুগে সাংবাদিকতার নতুন পাঠ ‘সাংবাদিকের এআই’
জাতীয় -
১৫
এলডিসি উত্তরণে ৪ খাতে সংস্কারের তাগিদ সিপিডির
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন