|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মানিকগঞ্জে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:৪৪ পিএম
২৫৪ পঠিত
মানিকগঞ্জে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া মহল্লায় কেন্দ্রীয় মন্দিরসংলগ্ন তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত রবিউল আলম উজ্জ্বলকে (৪৮) চান্দহর ইউনিয়নের ওয়াইজ নগর গ্রামের মো. লোকমান মাস্...

মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া মহল্লায় কেন্দ্রীয় মন্দিরসংলগ্ন তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত রবিউল আলম উজ্জ্বলকে (৪৮) চান্দহর ইউনিয়নের ওয়াইজ নগর গ্রামের মো. লোকমান মাস্টারের ছেলে। তিনি সিংগাইর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সিংগাইর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি রবিউল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, রবিউল আলম উজ্জ্বলের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স