সীমান্তের শূন্যরেখায় দাঁড়িয়ে বাবাকে শেষবার দেখলেন মেয়ে
গণমাধ্যম ডেক্স
সীমান্তের কাঁটাতারের বেড়া কেড়ে নিয়েছিল বাবা-মেয়ের স্বাভাবিক যোগাযোগ। দীর্ঘ প্রায় ৫০ বছর বাবার সঙ্গে দেখা কিংবা সরাসরি কথা বলার সুযোগ হয়নি। বাবার মৃত্যুসংবাদ পেয়ে সীমান্তের শূন্যরেখায় দাঁড়িয়ে শেষবারের মতো বাবাকে দেখলেন মেয়ে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মানবিক উদ্যোগে বাংলাদেশে বসবাসরত শতবর্ষী মোনরুদ্দিন শেখের বড় মেয়ে ফিরদৌসী খাতুন এ সুযোগ পান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে মেহেরপুরের মুজিবনগর স্বাধীনতা সড়কের ১০৫ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন শূন্যরেখার বেলতলায় এ আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।
মৃত মোনরুদ্দিন শেখের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামে।
পরিবারের ভাষ্য অনুযায়ী, তার বয়স হয়েছিল ১০০ বছরের বেশি। তিন ছেলে ও তিন মেয়ের জনক ছিলেন তিনি। সন্তানদের মধ্যে বড় মেয়ে ফিরদৌসী খাতুনের বিয়ে হয় বাংলাদেশের মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর নতুনপাড়ায়।
প্রায় ৪৫-৫০ বছর আগে ইসরাফিলের সঙ্গে বিয়ের পর বাংলাদেশে বসবাস শুরু করেন ফিরদৌসী। এরপর ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ফলে বাবার বাড়ির সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘ কয়েক দশক ধরে বাবার সঙ্গে সরাসরি দেখা তো দূরের কথা, স্বাভাবিক যোগাযোগের সুযোগও হয়নি। দুই দেশের সীমান্ত বিভক্ত করে দিলেও বাবা-মেয়ের সম্পর্কের টান রয়ে যায় অটুট।
এরই মধ্যে বাবার মৃত্যুসংবাদ পৌঁছালে তাকে শেষবারের মতো দেখার আকুতি জানান ফিরদৌসী। তার এই আকাঙ্ক্ষার কথা বিবেচনায় নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয়ের মাধ্যমে শূন্যরেখায় বিশেষ সাক্ষাতের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার সকালে নির্ধারিত স্থানে পৌঁছে দীর্ঘ প্রায় অর্ধশতাব্দী পর বাবাকে শেষবারের মতো দেখার সুযোগ পান তিনি। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সাক্ষাতের সময় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির মুজিবনগর কোম্পানি সদর কোম্পানি কমান্ডার সুবেদার এনায়েত হোসেন। অন্যদিকে ভারতের পক্ষে ছয় সদস্যের একটি দল উপস্থিত ছিল। দলটির নেতৃত্ব দেন এএসআই সুনীল কুমার।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কালবেলাকে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে সীমান্তের শূন্যরেখায় মেয়েকে তার মৃত বাবার মরদেহ দেখার ব্যবস্থা করা হয়। সাধারণত এ ধরনের মানবিক পরিস্থিতিতে বিজিবি ও বিএসএফ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে থাকে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সুপার সাব ইব্রাহিমের গোলে ঘরের সাফে শুভ যাত্রা বাংলাদেশের
জাতীয় -
২
২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন রাফিনিহা
জাতীয় -
৩
একঝলক (৫ নভেম্বর ২০২৬)
জাতীয় -
৪
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি সমাজকল্যাণেও এগিয়ে প্রথম আলো: আরিফ দৌলা
জাতীয় -
৫
অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে ছেলের মৃত্যু
সারাবাংলা -
৬
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই: ভারত কোচ
খেলাধুলা -
৭
পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু হওয়া খুব জরুরি: সংস্কৃতি প্রতিমন্ত্রী
জাতীয় -
৮
ক্রিকেটের গণ্ডি পেরিয়ে ফুটবলের বিশ্বমঞ্চে জাবেদ আলী
জাতীয় -
৯
কৃষিপণ্যে আমদানিনির্ভরতা কমিয়ে রপ্তানিমুখী হবে সরকার: কৃষিমন্ত্রী
জাতীয় -
১০
নিখোঁজের ২ দিন পর মিলল স্কুলছাত্রীর মরদেহ
জাতীয় -
১১
সুনামগঞ্জে ৪০ বাড়িতে লুটপাটের অভিযোগ, খোয়া গেছে অর্ধকোটি টাকার সম্পদ
জাতীয় -
১২
শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
জাতীয় -
১৩
কীর্তনখোলা নদীতে ফুটবল তুলতে নেমে আর ফেরেনি জুনায়েদ
জাতীয় -
১৪
কৃষকের খরচ কমাতে সৌরবিদ্যুতের আওতায় আনা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
জাতীয় -
১৫
তাহসিফের মৃত্যুরহস্য উদঘাটনে তৃতীয় দফায় রিমান্ডে দীপ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন