মিরপুর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার
গণমাধ্যম ডেক্স
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল মাহমুদ তারেককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে রাজধানীর মিরপুর ১-এর পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকা থেকে তাঁকে মিরপুর মডেল থানা–পুলিশ গ্রেপ্তার করে।
আজ বৃহস্পতিবার মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ তথ্য জানান। তিনি বলেন, আল মাহমুদকে গ্রেপ্তারের পর ওই এলাকার তানিম ভবনের সামনে রাস্তার ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় ২০টি ককটেল, ৪১টি মশাল–লাঠি, দুই লিটার কেরোসিন তেল ও কর্কশিট উদ্ধার হয়।
পুলিশের ধারণা, আল মাহমুদ লোকজন জমায়েত করে মিছিলের মাধ্যমে নাশকতামূলক কার্যক্রমের জন্য এসব বিস্ফোরক ও সরঞ্জাম ব্যবহারের প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার প্রথম আলোকে বলেন, আল মাহমুদ নিষিদ্ধ সংগঠনে যুক্ত থাকায় তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। এ ছাড়া বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধারের ঘটনায় বিস্ফোরক আইনে পৃথক আরেকটি মামলায় তাঁকে আসামি করা হয়। দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। আর খোলা জায়গায় গর্ত খুঁড়ে দুই দফায় বিস্ফোরণ ঘটিয়ে ককটেলগুলো ধ্বংস করা হয়।
পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৮
এদিকে গত মঙ্গলবার মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে আহত করার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ বিকেলে ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আশিক জুলহাস (২০), আরাফাত ইসলাম জিসান (২৫), মো. রশিদ আলী (৩০), মো. সোহেল রানা (২৬), মো. মিলন বাবু (৩২), মো. আনারুল ইসলাম (৩০), মো. রানা (২৭) ও মো. মনছুর আলী (৪০)।
গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে জানতে চাইলে গোয়েন্দা মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ রাকিব খান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় ও কার্যক্রম নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও যাচাই করা হচ্ছে। পরে এ বিষয়ে জানানো হবে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ভাঙা সাঁকোই ৮ গ্রামের মানুষের একমাত্র ভরসা, ঝুঁকি নিয়ে নদী পারাপার
জাতীয় -
২
আমরা তিন পয়েন্ট পেয়েছি যার ‘যোগ্য’ ছিলাম: ডুলি
জাতীয় -
৩
তৈরি পোশাকশিল্প শুধু একটি খাত নয়, অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্ন
জাতীয় -
৪
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়া সমাপ্ত
জাতীয় -
৫
ইব্রাহিমের প্রশংসায় ডুলি, বললেন বিশ্বনাথের নতুন ভূমিকা নিয়েও
খেলাধুলা -
৬
বাংলাদেশ এআই বিজনেস সামিটে ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬ প্রকল্প উপস্থাপন
জাতীয় -
৭
‘ওর কথায় খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই’
জাতীয় -
৮
মাঠই শ্রেণিকক্ষ, কৃষকরাই শিক্ষার্থী
জাতীয় -
৯
টেকনাফে সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত; আটক ৩
জাতীয় -
১০
রোনালদোর বিদায়ের নেপথ্যে কী
জাতীয় -
১১
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১৩১ বার
জাতীয় -
১২
প্রিসাইজ পেটল্যাবের এক বছর পূর্ণ, চালু হলো মোবাইল অ্যাপ
জাতীয় -
১৩
যুদ্ধের কারণে দেশে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না: বিদ্যুৎমন্ত্রী
সারাবাংলা -
১৪
জামায়াতের সঙ্গে জোট নিয়ে আপত্তি, একে একে এনসিপি ছাড়ছেন নেত্রীরা
জাতীয় -
১৫
প্রাইভেসি অ্যাভেঞ্জার্স: সেরা ১০ দলকে পুরস্কৃত করল রবি
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন