|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:২৮ এএম
১৭৩ পঠিত
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
এক দিনের সরকারি সফরে বাগেরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে মোংলা থেকে সড়কপথে বাগেরহাটে পৌঁছান তিনি।

এক দিনের সরকারি সফরে বাগেরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে মোংলা থেকে সড়কপথে বাগেরহাটে পৌঁছান তিনি। পরে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ–সংলগ্ন সুফি সাধক হজরত খানজাহান আলী (রহ.)–এর মাজারে যান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর গাড়িবহর বেলা সোয়া একটার দিকে মাজার প্রাঙ্গণে পৌঁছায়। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান।

মাজার জিয়ারত শেষে সড়কপথে খুলনার উদ্দেশে রওনা হওয়ার কথা আছে প্রধানমন্ত্রীর। বিকেলে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (দ্বিতীয় মৌসুম)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রকল্পটির আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণের পাশাপাশি সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়ন করা হবে। এর লক্ষ্য মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বন্দরসেবার আধুনিকায়ন।

বাসস জানায়, এর আগে আজ সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারে করে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বেলা ১১টা ১৫ মিনিটে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

প্রকল্পটির আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণের পাশাপাশি সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়ন করা হবে। এর লক্ষ্য মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বন্দরসেবার আধুনিকায়ন।

এ ছাড়া মোংলায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মোংলা থেকে বাগেরহাট পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সূত্র: প্রথম আলো