মিশিগানে রিপাবলিকান প্রার্থীর চেয়ে প্রায় ১ লাখ ভোটে এগিয়ে আল–সাইদ
গণমাধ্যম ডেক্স
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটপ্রার্থী আবদুল আল–সাইদ ও রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সর্বশেষ ৬০ শতাংশের বেশি ভোট গণনায় আল–সাইদ এক লাখের কাছাকাছি ভোটে এগিয়ে রয়েছেন।
আল–সাইদ এ পর্যন্ত ১৬ লাখ ২১ হাজার ৯৭৯ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকানপ্রার্থী রজার্স পেয়েছেন ১৫ লাখ ২২ হাজার ২১৮ ভোট।
সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা ডেমোক্র্যাট আবদুল আল-সাইদ এবং সাবেক কংগ্রেস সদস্য রিপাবলিকান মাইক রজার্স মিশিগানের এই সিনেট আসনে লড়ছেন। ডেমোক্র্যাক নেতা হ্যালি স্টিভেন্স রিপাবলিকানপ্রার্থীকে সমর্থন করেন। তাঁর এই দলবিরোধী অবস্থানের কারণে তিনি দলের ভেতর ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন।
বাইরের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীসহ রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা এই লড়াইয়ে কোটি কোটি ডলার ঢেলেছেন। এই সিনেট আসনটি ডেমোক্র্যাটদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এরই মধ্যে তাদের কাছে সিনেটের নিয়ন্ত্রণ চলে যাওয়ায় এই আসনে আল–সাইদের জয়ের অর্থ সিনেটে নিয়ন্ত্রণ আরও পোক্ত করা।
এল-সায়েদ এবং রজার্স—উভয়েই এমন ভোটারদের সমর্থন পাওয়ার চেষ্টা করেছেন যারা সাধারণত প্রতিপক্ষের জোটকে সমর্থন করে থাকেন। ডেমোক্রেটিক প্রাইমারিতে আল-সাইদের প্রতিদ্বন্দ্বী প্রতিনিধি পরিষেদর সদস্য হ্যালি স্টিভেন্স মধ্যবর্তী নির্বাচনের মাত্র দুই দিন আগে নিজ দলের গণ্ডি পেরিয়ে রজার্সকে সমর্থন দিলে এই নির্বাচনের উত্তাপ চরম রূপ নেয়।
ইসরায়েল ইরান যুদ্ধ নিয়ে আল-সাইদের বক্তব্য এবং তাঁর সাথে ব্যক্তিগত বিরোধকে হ্যালি নিজের এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেছেন। তবে হ্যালির এই দলত্যাগ হয়তো শেষ পর্যন্ত আল-সাইদকেই বেশি সাহায্য করেছে। কারণ, এতে ডেমোক্র্যাটদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে। তাঁর সমর্থনে লাখ লাখ ডলার তহবিল আসতে শুরু করে।
অন্যদিকে রজার্স ও তাঁর দলও নির্বাচনে জয়ের ব্যাপারে সমান আত্মবিশ্বাসী ছিলেন। তাঁরা বিশ্বাস করেছিলেন, হ্যালির সমর্থন মধ্যপন্থী ডেমোক্র্যাট, স্বতন্ত্র ভোটার এবং ইহুদি ভোটারদের তাঁর শিবিরে নিয়ে আসবে।
আল-সাইদ তাঁর আগ্রাসী রাজনৈতিক কৌশল এবং ওয়াশিংটন ডিসির প্রচলিত রাজনীতির ধারা পাল্টে দেওয়ার অঙ্গীকার করে নিজ দলের অনেককে অসন্তুষ্ট করে তুলেছিলেন। তিনি তাঁর প্রচারকে অত্যন্ত সুনির্দিষ্টভাবে অর্থনৈতিক গণমুখী নীতি, নির্বাচনী অর্থায়ন সংস্কার এবং ‘সবার জন্য মেডিকেয়ার’ ইস্যু সামনে নিয়ে এসেছিলেন।
রজার্স এমন এক রিপাবলিকান ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য সব সম্পদ ঢেলে দিয়েছিলেন, যারা ট্রাম্পকে দুইবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করতে সাহায্য করেছিলেন। একইসঙ্গে নিজের পক্ষে আনার চেষ্টা করেন।
রজার্স প্রেসিডেন্ট ট্রাম্প এবং শীর্ষস্থানীয় রিপাবলিকান সহযোগীরা জোর দিয়ে প্রচার চালিয়েছেন, আল-সাইদের মুসলিম পরিচয়, ইসরায়েল ইস্যুতে অবস্থান এবং প্রগতিশীল নীতিগুলো তাদের সম্প্রদায়গুলোকে ঝুঁকিতে ফেলবে এবং জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেবে।
কয়েক মাস ধরে চলা জনমত জরিপে আল-সাইদকে এগিয়ে থাকতে দেখা গেছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
জুলাই স্মারক-১: পাথরে খোদাই নাম, প্রতিটি নামের পেছনে একেকটি পৃথিবী
জাতীয় -
২
জ্বালানির দফায় দফায় মূল্যবৃদ্ধি: অর্থনীতি ও জীবনযাপনে সংকটের নতুন সমীকরণ
জাতীয় -
৩
ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের বিরুদ্ধে ১৩ অভিযোগ, ছাগল নিয়ে গুজবের সত্যতা কতটা?
জাতীয় -
৪
অন্তরঙ্গ ভিডিও ধারণ করে চাঁদা দাবি, কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার
সারাবাংলা -
৫
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক
জাতীয় -
৬
অফিসে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মচারীর
জাতীয় -
৭
এসকেএস ফাউন্ডেশনে ৩২ জনের চাকরির সুযোগ, কর্মস্থল রাজশাহী ও রংপুর
জাতীয় -
৮
গাজীপুরে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক: পুলিশ সুপার
সারাবাংলা -
৯
কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই ডেমোক্র্যাটদের হাতে, ফলাফল মেনে নিলেন ট্রাম্প
আন্তর্জাতিক -
১০
দিল্লির ঐতিহাসিক মসজিদ ঘিরে বড় হয়েছেন তাঁরা, এখন উচ্ছেদ হয়ে যেতে হলো ৩১ মাইল দূরে
জাতীয় -
১১
কেঁচোর গোসল
জাতীয় -
১২
এক চোখে আলো নেই, তবু ৪০ বছর ধরে পত্রিকা বিলি করেন ইনামুল
জাতীয় -
১৩
সন্তান বড় হচ্ছে, নাকি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে?
লাইফস্টাইল -
১৪
সাকিব-রিশাদের পর বিগ ব্যাশে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার মোস্তাফিজ
খেলাধুলা -
১৫
রাজধানীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৪
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন