যুক্তরাজ্যে স্থায়ী হতে বেশির ভাগ অভিবাসীকে অপেক্ষা করতে হবে ১০ বছর
গণমাধ্যম ডেক্স
যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে বেশির ভাগ বৈধ অভিবাসীকে এখন থেকে ১০ বছর অপেক্ষা করতে হবে। আগে এই সময় ছিল পাঁচ বছর। নতুন অভিবাসন নীতিতে আয়ের পরিমাণ ও অন্যান্য যোগ্যতার ভিত্তিতে স্থায়ী হওয়ার সময় নির্ধারণ করেছে ব্রিটিশ সরকার।
সোমবার পার্লামেন্টে নতুন নীতি ঘোষণা করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। এতে স্থায়ী বসবাসের অনুমতি বা ‘ইনডেফিনিট লিভ টু রিমেইন’ (আইএলআর) পাওয়ার নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়মে বছরে ১ লাখ ২৫ হাজার পাউন্ডের বেশি আয় করেন—এমন উচ্চ দক্ষ অভিবাসীরা তিন বছরেই স্থায়ী হওয়ার আবেদন করতে পারবেন। বছরে ৫০ হাজার ২৭১ পাউন্ডের বেশি আয় করা কর্মী এবং চিকিৎসক, নার্স ও শিক্ষকেরা পাঁচ বছর পর আবেদন করতে পারবেন। আর অন্য সাধারণ বৈধ অভিবাসীদের অপেক্ষা করতে হবে ১০ বছর।
তবে ২০২৫ সালের মে মাসের আগে কেয়ার বা সমাজসেবা কর্মী হিসেবে ভিসা নিয়ে যুক্তরাজ্যে যাওয়া ব্যক্তিরা আগের নিয়মে পাঁচ বছর পর স্থায়ী বসবাসের আবেদন করতে পারবেন। এ জন্য ভিসার শর্ত মেনে চলার পাশাপাশি আবেদনের আগের ১২ মাসে তাদের বার্ষিক আয় অন্তত ২৫ হাজার পাউন্ড হতে হবে।
নতুন নীতিতে ভিসার শর্ত ভঙ্গ করলে বা নির্দিষ্ট কিছু সরকারি ভাতা নিলে স্থায়ী হওয়ার অপেক্ষা বেড়ে ২০ বছর হতে পারে। আর ছোট নৌকায় অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশকারীদের ক্ষেত্রে তা ২০ থেকে ৩০ বছর পর্যন্ত হতে পারে।
আইএলআর পেলে একজন বিদেশি নাগরিক যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস, কাজ ও পড়াশোনার সুযোগ পান। পাশাপাশি নির্দিষ্ট শর্তে সরকারি সুযোগ-সুবিধা ও ভাতাও পেতে পারেন।
সরকারের যুক্তি, স্থায়ী বসবাসের অনুমতি কোনো স্বয়ংক্রিয় অধিকার নয়; বরং যোগ্যতা ও অবদানের ভিত্তিতে এটি অর্জন করতে হবে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন, বিপুলসংখ্যক অভিবাসীকে দীর্ঘ মেয়াদে সরকারি সুযোগ-সুবিধা দিতে করদাতাদের বড় অঙ্কের অর্থ ব্যয় হতে পারে।
তবে নতুন নীতি নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দলগুলোর কেউ কেউ নিয়ম আরও কঠোর করার দাবি জানিয়েছে। আবার নীতির কিছু দিক নিয়ে লেবার পার্টির ভেতরেও আপত্তি রয়েছে।
সূত্র: রয়টার্স
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ইউনিয়ন বিএনপির সভাপতি বহিষ্কার
জাতীয় -
২
মরুর দেশের দুম্বা পালন করা হচ্ছে বাংলাদেশের চুয়াডাঙ্গায়, কতটা লাভজনক
জাতীয় -
৩
কোরআন পাঠে দুই জগতের ৫ লাভ
জাতীয় -
৪
যে গল্প Ai লিখতে পারে না
জাতীয় -
৫
শীতের আগেই শিশুর ত্বক শুষ্ক? কোমল ত্বকের যত্ন নেবেন যেভাবে
লাইফস্টাইল -
৬
টিভিতে আজকের খেলা (৩ নভেম্বর, ২০২৬)
খেলাধুলা -
৭
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান
জাতীয় -
৮
ইরানে মার্কিন হামলায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
জাতীয় -
৯
‘বাধার কথা না ভেবে কাজ শেখার চেষ্টা করেছি’, বললেন নারী ইলেকট্রিশিয়ান নিপা
জাতীয় -
১০
হাটধুমা গ্রামের কুমড়া বড়ি
জাতীয় -
১১
বাসে রং করলেই রুট রেশনালাইজেশন হবে না
জাতীয় -
১২
বিদ্যুতের শর্টসার্কিট থেকে এক ঘরে আগুন, ছড়িয়ে পড়ে পুড়লো ১৫ বসতঘর
সারাবাংলা -
১৩
৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন
জাতীয় -
১৪
হোটেলে ‘মুরগির চাপ-গ্রিল’ খেয়ে ৭ জন হাসপাতালে, ইউএনওর কাছে অভিযোগ
জাতীয় -
১৫
ঘূর্ণিঝড় ‘মুরাসু’র আঘাত অন্ধ্র উপকূলে, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন