|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইউনিয়ন বিএনপির সভাপতি বহিষ্কার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৮:১৭ এএম
২১৫ পঠিত
ইউনিয়ন বিএনপির সভাপতি বহিষ্কার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বোরহান উদ্দিনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যায় বহিষ্কারের বিষয়টি জানাজানি হয়। এর আগে গত ৩১ অক্টোবর (শনিবার) আলমডাঙ্গা উপজেলা বিএনপির...

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বোরহান উদ্দিনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যায় বহিষ্কারের বিষয়টি জানাজানি হয়। এর আগে গত ৩১ অক্টোবর (শনিবার) আলমডাঙ্গা উপজেলা বিএনপির এক জরুরি সাংগঠনিক সিদ্ধান্তে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত কিছুদিন ধরে মো. বোরহান উদ্দিনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত, অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দলীয়ভাবে জানানো হয়েছে। মাদক কারবার ও সেবনের মতো সামাজিক ব্যাধি এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা দলের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে আজ থেকে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তার ব্যক্তিগত কোনো অপকর্মের দায়ভার দল বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর মাদকসহ আটক হন নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন।

সূত্র: কালবেলা