|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে পরিবর্তন শুরু হয়েছে: ইরানের বাসিজ কমান্ডার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ এএম
২৩২ পঠিত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে পরিবর্তন শুরু হয়েছে: ইরানের বাসিজ কমান্ডার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতিতে পরিবর্তন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার হোসেইন তাইয়েব। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামো নিজেদের মতো করে সাজানোর মার্কিন প্রচেষ্টা উল্টো ওয়াশিংটন ও তেল আবিবের জন্য সংকট তৈরি করেছে বলেও দাবি করেছেন তিনি। তে...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতিতে পরিবর্তন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার হোসেইন তাইয়েব। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামো নিজেদের মতো করে সাজানোর মার্কিন প্রচেষ্টা উল্টো ওয়াশিংটন ও তেল আবিবের জন্য সংকট তৈরি করেছে বলেও দাবি করেছেন তিনি।

তেহরানে অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক রেজিস্ট্যান্স চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তাইয়েব।

শুক্রবার (৬ নভেম্বর) ইরানের সংবাদ সংস্থা ফার্সের বরাতে তার বক্তব্য উদ্ধৃত করে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, তাইয়েব বলেন, ‘আজ আমরা বলতে পারি, আমেরিকা ও ইসরায়েলে পরিবর্তন শুরু হয়েছে। শিগগিরই বিভিন্ন ক্ষেত্রে এর প্রতিফলন দেখতে পাব।’

তাইয়েবের দাবি, বিশ্বজুড়ে মার্কিন জীবনধারা ছড়িয়ে দেওয়ার যে উচ্চাকাঙ্ক্ষা ওয়াশিংটনের ছিল, তা এখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

তিনি বলেন, যুদ্ধ ও বেসামরিক মানুষের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিল্পীদের বিক্ষোভ দেশটির নীতির বিরুদ্ধে ক্রমবর্ধমান বিরোধিতার প্রতিফলন।

ইরানের এই বাসিজ কমান্ডার আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ ক্রমেই যুদ্ধের প্রতি আগ্রহ হারাচ্ছেন। একই সঙ্গে বিদেশে সামরিক হস্তক্ষেপের পেছনে ওয়াশিংটনের বিপুল ব্যয়ের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছেন তারা।

সূত্র: আল জাজিরা

সূত্র: কালবেলা