যুক্তরাষ্ট্রে বেলুনের অংশ গলায় আটকে ১১ মাসের শিশুর মৃত্যু
গণমাধ্যম ডেক্স
যুক্তরাষ্ট্রের উইসকনসিনে বেলুনের অংশ গলায় আটকে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। প্রথম জন্মদিনের মাত্র দুই দিন আগে গত ২৪ অক্টোবর মারা যায় শিশুটি।
এনবিসি শিকাগোকে শিশুটির মা কিশা আভিটা-উইলসন জানান, হ্যালোইন উপলক্ষে একটি অনুষ্ঠানে পশুর আকৃতির বেলুন রাখা হয়েছিল। শিশুটিকে বেলুন থেকে দূরে রাখার চেষ্টা করছিলেন তারা। কিন্তু একটি বেলুনের বাঁধা অংশ খুলে গেলে শিশুটি সেটি হাতে নিয়ে কামড় দেয়। এতে বেলুনের বাঁধা অংশ তার খাদ্যনালির নিচের দিকে আটকে যায়।
মা জানান, দ্রুত শিশুটিকে গাড়ির আসন থেকে তুলে সিপিআর দেওয়ার চেষ্টা করেন তিনি। গলা থেকে বেলুনের অংশ বের করারও চেষ্টা করেন। সঙ্গে থাকা আরেক ব্যক্তিও শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শিশুটির শরীর নীল হয়ে যায় এবং হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে জরুরি সেবাকর্মীরাও তাকে বাঁচাতে পারেননি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটির মৃত্যুতে মা ও স্বজনেরা শোকাহত। এ ঘটনায় মানসিক চাপে শিশুটির মা আগেভাগে প্রসবব্যথা অনুভব করেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি তখন ৩০ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন।
এ ঘটনার পর অন্য অভিভাবকদেরও সতর্ক করেছেন শিশুটির মা। বিশেষ করে ছোট শিশুদের আশপাশে বেলুন ও এর ছেঁড়া বা ফেটে যাওয়া অংশ না রাখার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
শিশুদের জন্মদিন বা বিভিন্ন অনুষ্ঠানে বেলুনের ব্যবহার প্রচলিত হলেও বিশেষজ্ঞদের সতর্কতা হলো, ল্যাটেক্স বেলুন ও এর ছোট টুকরা শিশুদের শ্বাসনালিতে আটকে শ্বাসরোধের ঝুঁকি তৈরি করতে পারে।
সূত্র: এনডিটিভি, নিউইয়র্ক পোস্ট, এনবিসি শিকাগো
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মুড়ির প্যাকেটে ককটেল বিস্ফোরণ, ঝলসে গেছে জামায়াত নেতার হাত–পা
জাতীয় -
২
শ্রমিক অসন্তোষে উসকানির অভিযোগে কুমিল্লায় একজন গ্রেপ্তার
জাতীয় -
৩
হামে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০০
জাতীয় -
৪
বিশ্বকাপ দলকে সংবর্ধনা, খেলোয়াড়-কোচদের এক লাখ টাকার পুরস্কার
খেলাধুলা -
৫
‘ই-পার্লামেন্ট’ প্রকল্পের নাম বদলে হচ্ছে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’
জাতীয় -
৬
মজুরি বোর্ড গঠনকে বিজয় হিসেবে দেখছেন শ্রমিক নেতারা, বুধবার থেকে কারখানায় ফেরার অনুরোধ
জাতীয় -
৭
সুন্দরবনে কোস্টগার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলিসহ উদ্ধার ৫ জেলে
জাতীয় -
৮
ছাত্রজীবনের তপস্যা ‘অধ্যয়ন’ থেকে দূরে সরে যাচ্ছে শিক্ষার্থীরা?
জাতীয় -
৯
সোলার এক্সপোতে অংশ নিচ্ছে সোলারিক, বাস্তবায়নে ১৯৬ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প
জাতীয় -
১০
‘শুধু আপনার বাবার কবরে দেন’, পুলিশ কর্মকর্তার কথায় ক্ষুব্ধ সোহেল তাজ
জাতীয় -
১১
গর্ভকালীন ডায়াবেটিসে মা ও শিশুর জন্য কী করা উচিত
জাতীয় -
১২
নাটকীয় ম্যাচে চট্টগ্রামের ১ উইকেটের জয়, সাদিকুরের সেঞ্চুরি
জাতীয় -
১৩
রামানুজনের একটি সূত্র থেকে মিলল অসীমসংখ্যক নতুন সূত্রের সন্ধান
জাতীয় -
১৪
‘রাবণ’ বাবাকে মেনে নিতে পারেনি যশের ছেলে
জাতীয় -
১৫
ভারতে ইঞ্জিনিয়ারিং কলেজের পানির ট্যাংকে মৃত বানর, অসুস্থ ৫৪ শিক্ষার্থী
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন