|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রাজধানীতে পৃথক অভিযানে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:২৩ পিএম
৪০৬ পঠিত
রাজধানীতে পৃথক অভিযানে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজধানীর তেজগাঁও, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। গত ৪৮ ঘণ্টায় এসব অভিযান চালানো হয়। গ্রেপ্তাররা হলেন- মো. রুবেল (৩৫), সাব্বির আহমেদ ওরফে সামির (২৫) এবং রবিন ওরফে ইসকে রবিন ওরফে রনি (২৫)।...

রাজধানীর তেজগাঁও, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। গত ৪৮ ঘণ্টায় এসব অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. রুবেল (৩৫), সাব্বির আহমেদ ওরফে সামির (২৫) এবং রবিন ওরফে ইসকে রবিন ওরফে রনি (২৫)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি)  মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাত দেড়টার দিকে তেজগাঁও থানার কারওয়ান বাজার মোড় এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে রুবেলকে গ্রেপ্তার করে এসআরইউর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল।

একই রাতে আনুমানিক ৩টার দিকে মোহাম্মদপুর থানার শিশু মেলার বিপরীতে ফুটওভার ব্রিজের নিচে ছিনতাইকালে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। পরে রুবেলকে তেজগাঁও থানা পুলিশ এবং সাব্বিরকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় এলাকায় ছিনতাইকালে রবিনকে হাতেনাতে গ্রেপ্তার করে এসআরইউর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ছিনতাই প্রতিরোধ টিম। এ সময় তার কাছ থেকে একটি ভিভো মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রবিনের বিরুদ্ধে শ্যামপুর থানায় ছিনতাই, চুরি, ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ছয়টি মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স