রান্নাঘরে বানর
গণমাধ্যম ডেক্স
সিলেটে শাহি ঈদগাহ মাঠের পাশেই আমাদের বাসা ছিল। আর চাশনি পীরের মাজার তো আমাদের বাসা থেকে খুব কাছেই ছিল। সেই মাজারে অনেক বানর থাকে, এটাই ওই মাজারের বিশেষত্ব। প্রায়ই মানুষের বাসায় বানর ঢুকে যেত। একদিন আমাদের বাসায়ও ঢুকেছিল। যেদিন আমাদের বাসায় বানর ঢুকেছিল, সেই দিনের ঘটনাটা বলি।
দুপুরে খাওয়ার পর আপু আর আমি টিভি দেখছিলাম। আম্মু তখন ঘুমাচ্ছিল আর বাবা ছিল অফিসে। একসময় আমি টয়লেটে গেলাম, হঠাৎ জানালার দিকে চোখ পড়তেই দেখি, কিসের যেন ছায়া। তখন আমার আর বুঝতে বাকি রইল না যে সেটা কিসের ছায়া। তাড়াতাড়ি টয়লেট থেকে দৌড়ে বের হয়ে আপুকে বললাম আম্মুকে ডাকতে, বানর এসেছে; কিন্তু আপু বলল আম্মুকে বিরক্ত না করে আমরাই বাসার সব দরজা-জানালা লাগিয়ে দিই, তাহলেই বানর আর বাসার ভেতরে ঢুকতে পারবে না। তারপর আপু আর আমি একে একে সব রুমের দরজা-জানালা লাগিয়ে দিলাম; কিন্তু রান্নাঘরের কথা আমরা দুজনই ভুলে গিয়েছিলাম। আবার আম্মুর রুমের একটা জানালা অনেক দিন ধরে আটকে ছিল, সেটাও বন্ধ করতে পারিনি।
কিছুক্ষণ পর আমি আপুকে বললাম, আমি রান্নাঘরের পাশের টয়লেটে যাব, তাই আপু যেন একটু দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। (বলে রাখি, আমাদের বাসাটা বিশাল বড় ছিল। রান্নাঘরের শব্দ আম্মুর রুম থেকে তেমন শোনা যেত না।) রান্নাঘর থেকে একটু সামনেই টয়লেটটা ছিল। আমরা রান্নাঘরের দিকে যেতেই তাকিয়ে দেখি একটা বড়সড় বানর বসে আমাদের কৌটা থেকে মটর খাচ্ছে, জানালাটা খোলা! তারপর আমরা ভয়ে আম্মুকে ডেকে তুললাম। একে তো বাসায় বানর ঢোকার ভয়, তার ওপর পাশের বাসার আন্টি বেড়াতে গেছেন বলে তাঁদের মাছভর্তি অ্যাকুয়ারিয়ামটা আমাদের বাসায় রেখে গেছেন; বানরটা যদি সেই মাছ খেয়ে ফেলে!
আম্মু উঠে রান্নাঘরের দরজাটা বন্ধ করে দিল, যেন বানরটা জানালা দিয়েই আবার বের হয়ে যেতে পারে। তারপর আম্মু আর আমি ড্রয়িংরুমের সোফায় বসে নিচের উঠোনে বানরের বিচরণ দেখতে থাকলাম। দেখলাম, বাড়িওয়ালা নানা বানরদের বিস্কুট খাওয়াচ্ছেন। কিছুক্ষণ পর আম্মুর সঙ্গে আমরা রান্নাঘরে গিয়ে দেখি, বানরটা চলে গেছে; কিন্তু শেলফের সবকিছু উল্টাপাল্টা করে গেছে। তবে আমরা এখনো বুঝে উঠতে পারি না যে কীভাবে এত বড় বানরটা গ্রিল দেওয়া জানালা দিয়ে বাসায় ঢুকে পড়ল!
লেখক: দশম শ্রেণি, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অন্ধকারে ভূতের ভয় পেলে শরীরে কী ঘটে জানেন?
লাইফস্টাইল -
২
বিএনপির সমাবেশে যুবদলের কর্মীকে মারধর
সারাবাংলা -
৩
মুশফিককে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস হৃদয়ের
খেলাধুলা -
৪
গোপালগঞ্জে এক রাতে ১০ আসামি গ্রেপ্তার
জাতীয় -
৫
লাদাখে সাড়ে ১৩ হাজার ফুটে বিমান অবতেরণ করে ভারতীয় বিমান বাহিনীর বিশ্ব রেকর্ড
আন্তর্জাতিক -
৬
রান্নাঘরে বানর
জাতীয় -
৭
ঢোলের তালে লাঠিখেলা, শত বছর পরও জমজমাট এই মেলা
জাতীয় -
৮
পৃথিবীর আকাশে এসেছে নতুন একটি মিনি চাঁদ
জাতীয় -
৯
ঢাকায় কোন কোন রাস্তায় যানজট হতে পারে, কীভাবে যাবেন
জাতীয় -
১০
খাগড়াছড়িতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন, ভেতরে ঘুমিয়েছিলেন চালকের সহকারী
জাতীয় -
১১
জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন
সারাবাংলা -
১২
বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় আ.লীগ নেতা কারাগারে
সারাবাংলা -
১৩
না.গঞ্জে শীতলক্ষ্যা সেতুর রাস্তায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
জাতীয় -
১৪
সড়ক দুর্ঘটনার শিকার ৭৮৭৭ পরিবারকে দেওয়া হয়েছে ৩২২ কোটি টাকা
জাতীয় -
১৫
চারবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন রুজভেল্ট, এরপরই বদলে যায় সংবিধান
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন