|
| |
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২ 

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬, ১১:২২ পিএম
১৫৭ পঠিত
লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২ 
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
লক্ষ্মীপুরে মাটি ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে বাসা থেকে ডেকে নিয়ে খোরশেদ আলম (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া দুজন হলেন ইব্রাহিম ছুট্টু ও মাসুদ রানা। বুধবার (২৮ অক্টোবর) রাতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চি...
লক্ষ্মীপুরে মাটি ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে বাসা থেকে ডেকে নিয়ে খোরশেদ আলম (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া দুজন হলেন ইব্রাহিম ছুট্টু ও মাসুদ রানা। বুধবার (২৮ অক্টোবর) রাতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ছুট্টু সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের বাসিন্দা। আটক অন্য ব্যক্তি মাসুদ বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে নিহত খোরশেদ পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় মাটি ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার জানান, খোরশেদ মাটির ব্যবসা করতেন। বুধবার দুপুরে দুজন লোক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে তারা দৌড়ে গিয়ে একজনকে খোরশেদকে গুলি করতে দেখেন। মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ এর আগেও বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তারা। মোরশেদ ও মজিদ নামে দুজন খোরশেদকে ডেকে নিয়ে গেছেন বলেও দাবি করেন পরিবারের সদস্যরা। লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, বুধবার দুপুরে পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর এলাকায় খোরশেদকে গুলি করে হত্যা করা হয়। একই এলাকার ওয়ালিদের নেতৃত্বে মান্না, ইব্রাহিম ছুট্টু, কামরুল, বাচ্চু, হিরু, জহিরসহ আরও পাঁচ-ছয়জন সংঘবদ্ধ হয়ে এলোপাতাড়ি গুলি চালায়। তিনি আরও জানান, ঘটনার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছুট্টু ও মাসুদকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র: নতুন আরএসএস সোর্স