লাখো মানুষের বিক্ষোভ ঘিরে ফ্রান্সে নিরাপত্তা জোরদার
গণমাধ্যম ডেক্স
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠছে ফ্রান্স। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভ ও ধর্মঘটের ডাক দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিক্ষোভে সর্বোচ্চ ৭ লাখ ৮০ হাজার মানুষের অংশগ্রহণের আশঙ্কা করছে শ্রমিক ইউনিয়নগুলোর জোট। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এরই মধ্যে ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য মোতায়েন করেছে দেশটির কর্তৃপক্ষ।
ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিক ইউনিয়নগুলোর জোট প্যারিসের বাইরে ৫ লাখ থেকে ৭ লাখ এবং রাজধানীতে ৪০ হাজার থেকে ৮০ হাজার বিক্ষোভকারীর সমাগমের পূর্বাভাস দিয়েছে।
বিক্ষোভে শ্রমিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, অবসরপ্রাপ্ত ব্যক্তি, ইয়েলো ভেস্ট আন্দোলনের সদস্যদের পাশাপাশি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নিতে পারেন। বেতন বৃদ্ধি এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণই তাদের প্রধান দাবি। গত সেপ্টেম্বরের মাঝামাঝি শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে এই বিক্ষোভ কর্মসূচির সূচনা হয়।
বিক্ষোভ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে ফরাসি সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, গত ৩১ অক্টোবরের বিক্ষোভের আদলে এবারও নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। মোতায়েন করা হচ্ছে ২৬টি সাঁজোয়া যান, প্রায় ১৫টি জলকামান, হেলিকপ্টার ও ড্রোন। পাশাপাশি বিশেষ পুলিশ ইউনিট বিআরআই, রেইড ও জিআইএনজিওকে প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে প্যারিসে বিক্ষোভকারীদের প্রস্তাবিত মিছিলের রুট পরিবর্তন করে প্লাস দে লা রিপাবলিক থেকে প্লাস দে লা নাসিওঁ পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছে প্রশাসনিক আদালত।
বিক্ষোভ ও ধর্মঘটের প্রভাব পড়তে পারে দেশটির পরিবহন ব্যবস্থায়ও। রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান এসএনসিএফ জানিয়েছে, আঞ্চলিক ট্রেন চলাচলে মাঝারি থেকে গুরুতর বিঘ্ন ঘটতে পারে। প্যারিসের আশপাশের কয়েকটি শহরতলির রেলপথেও চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
দূরপাল্লার ট্রেন চলাচলে তুলনামূলক কম প্রভাব পড়লেও প্রতি ১০টি দ্রুতগতির টিজিভি ট্রেনের একটি বাতিল হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: আনাদোলু এজেন্সি
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
আন্দোলনকারীদের ৯০ শতাংশই শ্রমিক নন
জাতীয় -
২
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগের সূচিতেই ভর্তি আবেদন ও পরীক্ষা, বিজ্ঞপ্তি প্রকাশ
জাতীয় -
৩
সেন্ট মার্টিনে প্রথম রাত ৫০০ পর্যটকের, ‘নীল জলের এমন দ্বীপ মন ভালো করে দেয়’
জাতীয় -
৪
পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতায় গুরুত্ব দিতে হবে: এসপি মাসুদ
জাতীয় -
৫
সাদেক হোসেন খোকার জীবন থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডিএসসিসি প্রশাসক
জাতীয় -
৬
জামালপুরে বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
জাতীয় -
৭
ইসরায়েলে নতুন সরকার গঠনে আইজেনকোটকে সমর্থনের ঘোষণা আরব দলগুলোর
জাতীয় -
৮
রনির স্ত্রী পরিচয় দেওয়া কে এই ফারজানা
জাতীয় -
৯
জয়ের মঞ্চে ভ্যান্সকে ‘হাবিবি’ বলার কারণ কী?
জাতীয় -
১০
কুমিল্লায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬
জাতীয় -
১১
কৃষিই হবে দেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য: কৃষিমন্ত্রী
জাতীয় -
১২
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন
জাতীয় -
১৩
সৃজনশীল অর্থনীতির জাতীয় রূপরেখা প্রণয়নে ব্র্যাক ও ইউনেস্কোর চুক্তি
জাতীয় -
১৪
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা, আবেদনকারীদের অঙ্গীকারনামা বাধ্যতামূলক
জাতীয় -
১৫
ইমরানের ‘বর্ষা চোখ’, কেন আলোচনায়
বিনোদন
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন