শান্তিনিবাসের প্রবীণদের সঙ্গে সোনালি বিকেল ও পিঠা উৎসব
গণমাধ্যম ডেক্স
ফরিদপুর বন্ধুসভার আয়োজনে শান্তিনিবাসের প্রবীণদের সঙ্গে একটি সোনালি বিকেল ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল চারটার দিকে শহরের টেপাখোলা মহল্লায় অবস্থিত সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শান্তিনিবাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সূচনা বক্তব্য দেন প্রথম আলো ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা। তিনি বলেন, ‘আগামী ৪ নভেম্বর প্রথম আলো পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। এ লক্ষ্যকে সামনে রেখে আজ আপনাদের নিয়ে বন্ধুসভার পক্ষ থেকে পিঠা উৎসবের আয়োজন করা হলো।’
নিজের অভিব্যক্তি তুলে ধরে শান্তিনিবাসের নিবাসী শেখ সাজ্জাদ হোসেন (৭৪) বলেন, তিনি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের গাড়িচালক ছিলেন। দুই ছেলে ও চার মেয়ের বাবা। ছেলেদের পরিচয় তিনি দিতে চান না। ছয়তলা একটি বাড়ি ছিল, যেটি ছেলেমেয়েদের নামে লিখে দিয়েছেন। এর পর থেকে তিনি গত ৯ বছর ৯ মাস এ কেন্দ্রের নিবাসী। এ ধরনের অনুষ্ঠানের আয়োজন দেখলে তাঁর অতীতের স্মৃতি ও ছেলেমেয়েদের কথা মনে পড়ে যায়। বলতে বলতে এক পর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
কথা বলেন আরেক নিবাসী নূর জাহান বেগম (৬৯)। তিনি ফরিদপুর সদরের হাড়োকান্দি এলাকার বাসিন্দা। তাঁর বিয়ে হয়েছিল নগরকান্দার বিলনালিয়া গ্রামে। বিয়ের দুই মাসের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে তাঁর স্বামীকে আত্মীয়স্বজনেরা হত্যা করেন। বিধবা হয়ে তিনি আবার বাবার বাড়ি হাড়োকান্দিতে ফিরে আসেন। তাঁর আরও দুই বোন ছিলেন। বাবা ও মায়ের মৃত্যুর পর দুই বোনের বিয়ে হয়। একসময় তাঁকে চক্রান্ত করে বাড়ির বাইরে বের করে দেওয়া হয়।
পিঠা উৎসবে ছিল চিতই পিঠা, পাটিসাপটা, অন্দশা, তালের বড়া, পাকান ও ভাপা পিঠা। এর পাশাপাশি পানি ও কোমল পানীয় পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে নচিকেতার লেখা ‘ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার’ এবং বাউলশিল্পী শাহ আলম সরকারের ‘দুখের দরদি মা, জনম দুখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুখিনী মা’ গান দুটি পরিবেশন করেন ফরিদপুর বন্ধুসভার সদস্য গামছা কাজল।
অনুষ্ঠানে বন্ধুসভার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহিদ উল্লা, মো. মাফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, অজয় দাস, রেজাউল করিম, মানিক কুন্ডু, পলাশ সাহা, এহ্তে শাম শাওন ও শ্যামল মন্ডল।
ফরিদপুর বন্ধুসভার সহসভাপতি মানিক কুন্ডু বলেন, ‘প্রথম আলোর বর্ষপূর্তি উপলক্ষে আমাদের একটি ভালো কাজ করার পরামর্শ দেওয়া হয়। সে উদ্যোগের অংশ হিসেবে আজ ফরিদপুরের শান্তিনিবাসের প্রবীণদের নিয়ে এ পিঠা উৎসবের আয়োজন করি।’
সভাপতি, ফরিদপুর বন্ধুসভা
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
১৩ বছর বয়সে বন্ধ হয়ে যায় পড়াশোনা, ৫৩ বছর বয়সে গৃহবধূর এইচএসসি পাস
জাতীয় -
২
চুয়েটে আবার শাটডাউন কাল, উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া নিয়ে আপত্তি
জাতীয় -
৩
গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং
জাতীয় -
৪
মেম্বার-চেয়ারম্যান নির্বাচিত করবে এমপি, আওয়াজ করা যাবে না: নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না
সারাবাংলা -
৫
হারা ম্যাচে ২ রেকর্ড ঈশান কিষানের
জাতীয় -
৬
যশোরে জেলা যুবলীগের উদ্যোগে ঝটিকা মিছিল
জাতীয় -
৭
সাপাহার সীমান্তে বিএসএফের হাতে কিশোর আটক
জাতীয় -
৮
পা দিয়ে লিখে আবারও জিপিএ-৫ অর্জন
জাতীয় -
৯
তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশাকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ
জাতীয় -
১০
কলেজে ১৯ শিক্ষক, অথচ ২৪ শিক্ষার্থীর সবাই ফেল
জাতীয় -
১১
মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা
জাতীয় -
১২
স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন নাজনীন নীহা
জাতীয় -
১৩
দিল্লিতে সব দোকান জোর করে বন্ধ করেছে বিজেপি: রাহুল গান্ধী
আন্তর্জাতিক -
১৪
ভারত ভ্রমণ শেষে অটোরিকশা সঙ্গে নিয়ে গেলেন ব্রিটিশ দম্পতি
আন্তর্জাতিক -
১৫
প্রকৃতির মায়ার কাছেই ফিরছে রুগ্ণ পৃথিবী
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন