স্টারলিংক কীভাবে কাজ করে
গণমাধ্যম ডেক্স
বিশ্বজুড়ে উচ্চগতির কৃত্রিম উপগ্রহনির্ভর (স্যাটেলাইট) ইন্টারনেট পৌঁছে দিতে দ্রুত প্রসার ঘটাচ্ছে ইলন মাস্কের স্পেসএক্সের ‘স্টারলিংক’। স্থলভাগে কোনো ধরনের অপটিক্যাল ফাইবার তার না টেনেও দুর্গম পাহাড়ি অঞ্চল, মরুভূমি কিংবা গভীর সমুদ্রে সরাসরি নিরবচ্ছিন্ন নেট–সংযোগ নিশ্চিত করাই এই প্রযুক্তির মূল লক্ষ্য।
যেভাবে কাজ করে
প্রচলিত স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে ৩৫ হাজার কিলোমিটারের বেশি উঁচুতে অবস্থান করায় তথ্য আদান-প্রদানে বেশ সময় লাগে, যা প্রযুক্তির ভাষায় ‘হাই ল্যাটেন্সি’ হিসেবে পরিচিত। বিপরীতে স্টারলিংক ব্যবহার করে পৃথিবীর অনেক কাছাকাছি থাকা লো আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট, যার উচ্চতা সাধারণত মাত্র ৫৫০ কিলোমিটার। এই ব্যবস্থার মূল ভিত্তি তিনটি উপাদান—স্থলভাগের মূল ইন্টারনেটের সঙ্গে যুক্ত গেটওয়ে বা গ্রাউন্ড স্টেশন, মহাকাশে থাকা হাজার হাজার কৃত্রিম উপগ্রহ এবং গ্রাহকের বাড়িতে বসানো বিশেষ টার্মিনাল বা ডিশ অ্যানটেনা। গ্রাহকের অ্যানটেনাটি খোলা আকাশের নিচে অন্তত ১১০ ডিগ্রি কোণে স্থাপন করতে হয়। স্যাটেলাইটগুলো খুব দ্রুত পৃথিবীকে প্রদক্ষিণ করায় এক উপগ্রহ থেকে অন্যটিতে সংযোগ স্থানান্তরে স্বয়ংক্রিয় ‘বিম সুইচিং’ প্রযুক্তি কাজ করে, যার ফলে তথ্য দ্রুত ও নিরবচ্ছিন্নভাবে আদান-প্রদান হতে পারে।
সুবিধা
স্টারলিংকের বড় সুবিধা হলো এর দ্রুত সংযোগ চালুর সক্ষমতা। ফাইবার অপটিক নেটওয়ার্ক বসাতে মাসের পর মাস ধরে মাটি খোঁড়াখুঁড়ি ও তার টানার মতো জটিল অবকাঠামো নির্মাণের প্রয়োজন হলেও স্টারলিংকে ডিশ অ্যানটেনা বসিয়ে তাৎক্ষণিক সংযোগ পাওয়া যায়। ফলে যুদ্ধ, ঘূর্ণিঝড় বা ভূমিকম্পের মতো দুর্যোগে যখন ভূগর্ভস্থ সব যোগাযোগ অবকাঠামো ধ্বংস হয়ে যায়, তখন এটি জরুরি যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে ওঠে।
সীমাবদ্ধতা
সাধারণ গ্রাহকদের জন্য এটি অত্যন্ত ব্যয়বহুল। কারণ, সংযোগ নিতে শুরুতেই টার্মিনাল কিনতে হয় এবং পরবর্তী সময়ে প্রতি মাসে মোটা অঙ্কের গ্রাহক ফি দিতে হয়। স্টারলিংকের গ্রাহকদের ল্যাটেন্সিও বেশি। আবার নেটওয়ার্কের সক্ষমতা নিয়েও রয়েছে প্রশ্ন। অপটিক্যাল ফাইবারের মতো স্থলভিত্তিক প্রযুক্তির তুলনায় এলইও স্যাটেলাইটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের সক্ষমতা সীমিত। একই এলাকায় বহু গ্রাহক একসঙ্গে ব্যবহার করলে ব্যান্ডউইডথের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। পৃথিবীর কক্ষপথে হাজার হাজার স্যাটেলাইট পাঠানোর কারণে মহাকাশে বর্জ্য বৃদ্ধি এবং এর আলোর প্রতিফলনে জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণা কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার মতো পরিবেশগত উদ্বেগও বাড়ছে।
টেকবার্তার সঙ্গে যোগাযোগ: techbarta@prothomalo.com
সূত্র: বেনটন ডটঅর্গ
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
এক যুগ পর ফারুকী হত্যা মামলার বিচার শুরু, ৬ আসামির বিরুদ্ধে চার্জ গঠন
জাতীয় -
২
সাড়ে তিন ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার
জাতীয় -
৩
রোহিঙ্গা ইস্যুর সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী
জাতীয় -
৪
ইয়েমেনের রাজধানী সানায় সৌদি বিমান হামলায় নিহত ৩৩
আন্তর্জাতিক -
৫
‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’
জাতীয় -
৬
পাহাড়ি পণ্যের খোঁজে ঢাকায় তংসা বাজার
জাতীয় -
৭
মাওলানা ফারুকী হত্যা মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
জাতীয় -
৮
নদীর ওপর ভাসমান লোহাপট্টির টিকে থাকার লড়াই
জাতীয় -
৯
পুলিশের ওপর হামলা, গাড়ি ভেঙে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল সমর্থকেরা
সারাবাংলা -
১০
ক্যান্সারে আক্রান্ত বাটলার, কে হচ্ছেন ঋতুপর্ণাদের নতুন কোচ?
খেলাধুলা -
১১
স্টারলিংক কীভাবে কাজ করে
জাতীয় -
১২
নিয়ম মানেন না এনএপিডির মহাপরিচালক
জাতীয় -
১৩
সাভার-আশুলিয়ার ১৫ মামলায় গ্রেফতার কেউ শ্রমিক না: ডিআইজি
সারাবাংলা -
১৪
যুক্তরাষ্ট্র পরমাণু হামলা চালাবে কি? ইরানে দেওয়া হচ্ছে আয়োডিন ট্যাবলেট
জাতীয় -
১৫
প্রথম স্ত্রী অমৃতাকে প্রশংসায় ভাসালেন সাইফের বোন সাবা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন