|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সাদমানের চোট নিয়ে সর্বশেষ যা জানা গেল

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ১২:৫৭ পিএম
২৫৮ পঠিত
সাদমানের চোট নিয়ে সর্বশেষ যা জানা গেল
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশনে পায়ে চোট পান বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। চোট পাওয়া সাদমান ইসলাম মাঠ ছেড়ে গেছেন। এমআরআই স্ক্যান করানোর জন্য হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। হুইলচেয়ারে করে অ্যাম্বুলেন্সে তোলা হয় তাকে।   সাদমানের চোট সম্পর্কে দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, ‘সাদমানের এ...
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশনে পায়ে চোট পান বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। চোট পাওয়া সাদমান ইসলাম মাঠ ছেড়ে গেছেন। এমআরআই স্ক্যান করানোর জন্য হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। হুইলচেয়ারে করে অ্যাম্বুলেন্সে তোলা হয় তাকে।   সাদমানের চোট সম্পর্কে দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, ‘সাদমানের একটা অ্যাঙ্কেল টুইস্ট হয়েছে। লেফট অ্যাঙ্কেল টুইস্ট হয়েছে। এখন সে পর্যবেক্ষণে আছে। আমরা তাকে এমআরআই স্ক্যান করতে পাঠাব।’ ম্যাচে এখনও ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। এই প্রতিবেদন লেখার সময়ে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩৫৫ রান তুলেছে উইন্ডিজরা। সাদমান না থাকাতে তানজিদ হাসান তামিমের সাথে ওপেনিংয়ে কে নামবেন তা এক বড় প্রশ্ন। তিনে নামার কথা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। এছাড়া মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়রাও একাদশে রয়েছেন। তবে ওপেনিংয়ে শান্তর নামার সম্ভাবনাই কিছুটা বেশি। 

সূত্র: নতুন আরএসএস সোর্স