|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সাবেক স্ত্রীকে ধর্ষণের মামলায় সাবেক স্বামী গ্রেফতার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৩:৩৯ এএম
২৬৪ পঠিত
সাবেক স্ত্রীকে ধর্ষণের মামলায় সাবেক স্বামী গ্রেফতার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বগুড়ায় সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামী নাইফ হাসান (২৭)কে গ্রেফতার করা হয়েছে। এসআরবি-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ নভেম্বর) ভোররাত শেরপুর উপজেলার জয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধৃত নাইফ জয়নগরের আব্দুল খালেকের ছেলে। এসআরবি সূত্র জানায়,...
বগুড়ায় সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামী নাইফ হাসান (২৭)কে গ্রেফতার করা হয়েছে। এসআরবি-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ নভেম্বর) ভোররাত শেরপুর উপজেলার জয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধৃত নাইফ জয়নগরের আব্দুল খালেকের ছেলে। এসআরবি সূত্র জানায়, গত ১৩ এপ্রিল আসামি নাইফ হাসান ২ লাখ টাকা দেনমোহরানা ধার্যে রেজিস্টি কাবিন নামামুলে এক নারীকে বিয়ে করে স্বামী-স্ত্রী হিসাবে ঘর সংসার শুরু করেন। কিন্তু এরমধ্যে আসামি নাইফ অন্য এক নারীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে যা  তার স্ত্রী জেনে ফেলেন। পরকীয়া জেনে ফেলায় স্ত্রীর সাথে মনোমালিন্য শুরু হয় নাইফ হাসানের। এক পর্যায়ে নাইফ তার স্ত্রীর কাছ থেকে চার লাখ টাকা যৌতুক দাবি করে। কিন্তু যৌতুক দিতে না পাওয়ায় আসামি নাইফ তার বাড়ি হতে তার স্ত্রীকে তাড়িয়ে দেয়। এ অবস্থায় ওই নারী তার মায়ের বাড়িতে আশ্রয় নেন। গত ৬ আগস্ট আসামি নাইফ রেজিঃকৃত তালাকনামা মূলে তার স্ত্রী বাদিনীকে তালাক দিয়ে সম্পর্ক ছিন্ন করে। কিন্তু তালাকের কয়েকদিন পরেই আসামি নাইফ মোবাইল ফোনে নিজের ভুল স্বীকার করে পরকিয়া প্রেমে জড়িত হবেনা মর্মে মৌখিক অঙ্গীকার করে তার সাবেক স্ত্রীকে পুনরায় বিয়ে করে স্বামী-স্ত্রী রুপে ঘর সংসার করবে বলে প্রলোভন দেয় এবং  গত ৯ অক্টোবর নাইফ বগুড়া মহানগরের চারমাথা হোটেলের কক্ষে একাধিকবার ধর্ষন করে। পরে এই ঘটনায় তার সাবেক স্ত্রী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে এই মামলার প্রধান আসামি হিসাবে তার সাবেক স্বামী নাইফকে গ্রেফতার করা হয়। পরে  তাকে শেরপুর থানায়  হস্তান্তর করা হয়।

সূত্র: নতুন আরএসএস সোর্স