|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সাংবাদিক রাজু অমায়িক ও ভালো ছেলে, মন্তব্য রাশেদের

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৪:১২ পিএম
৩৪৫ পঠিত
সাংবাদিক রাজু অমায়িক ও ভালো ছেলে, মন্তব্য রাশেদের
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ঢাকার আদালত প্রাঙ্গণে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুকে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে। এ ঘটনায় নিন্দা জানিয়ে রাজুর পাশে থাকার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের প্রেক্ষাপট...

ঢাকার আদালত প্রাঙ্গণে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুকে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে। এ ঘটনায় নিন্দা জানিয়ে রাজুর পাশে থাকার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের প্রেক্ষাপটে নুরুল হক নুরের আলোচিত বক্তব্য ধারণ ও প্রচারে সাংবাদিক রাজুর গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনার ৯০ পার্সেন্ট পতন হয়ে গেছে, ১০ পার্সেন্ট ধাক্কা দাও। তখন গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছিলো। নুরুল হক নুরকে কোর্টে তোলার জন্য আনা হয়। বৃষ্টির কারণে দুজন সাংবাদিক ছাড়া বাকিরা বারান্দায়, এদিক সেদিক অবস্থান নেয়। পুলিশ নুরুল হক নুরকে যখন লিফটে তুলবে, তখন সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজু- নুরুল হক নুরকে প্রশ্ন করে বলেন, নুর ভাই আন্দোলন তো বন্ধ হয়ে গেছে, আপনার কোনো বার্তা আছে? তখন নুরুল হক নুর বলেন, শেখ হাসিনার ৯০% পতন হয়ে গেছে, ১০% ধাক্কা দাও.....।  

প্রধানমন্ত্রীর রাজনৈতিক এ সহকারী বলেন, ভিডিওটি সমকালের পেজ থেকে আপলোড দেওয়ার সাথে সাথে মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সকল গণমাধ্যম এই ভিডিও প্রচার করে। জাতি পায় নতুন শক্তি, সাহস ও নির্দেশনা। আজকের দিনে হয়তো কিছু মানুষের কাছে এই বক্তব্যের গুরুত্ব নেই। কিন্তু গণঅভ্যুত্থানের সময় এটিই ছিলো সবচেয়ে সাহসী ও ক্ষুরধার বক্তব্য। 

রাশেদ খাঁন আরও বলেন, অনেকে এই বক্তব্য শুনেছে, কিন্তু কেউ পিছনের গল্প জানে না। পিছনের সেই গল্প সৃষ্টির নায়ক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজু। অত্যন্ত অমায়িক ও ভাল ছেলে সে। তাকে কখনো রাগতে দেখিনি। সবসময় পরিপাটি থাকে। ঠিক পোশাকআশাকে সে যেমন পরিপাটি; আচরণ, কথাবার্তা, ব্যবহারও একইরকম পরিপাটি ও মৃদু। 

সবশেষ তিনি বলেন, ছেলেটির এক হাতে জন্মগতভাবে ত্রুটি আছে। এটি তাকে কখনো কোনো বাধা সৃষ্টি করতে পারে নি। বরং স্বাভাবিক অনেকের চেয়ে তার ক্যামেরা ধরার স্টাইল ও ভিডিও এডিটিং সুন্দর। আমি তার সাংবাদিকতা জীবনের সফলতা কামনা করি। তাকে যেভাবে ব্লেম দিয়ে অপদস্ত করা হয়েছে আমি এই ঘটনাট তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। আমরা রাজুর সাথে আছি, ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, আলোচিত বোট ক্লাব ভাঙচুর, ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিনই বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। তবে শুনানি থেকে যাওয়ার সময় একজন তাকে ‘ব্যাড টাচ’ করেছেন বলে অভিযোগ তোলেন পরীমনি। এ নিয়ে মেজাজ হারিয়ে অকথ্য ভাষায় এক সাংবাদিককে গালিগালাজ করেন পরীমনি। এসময় সাংবাদিকদের ওপর চড়াও হন তার সঙ্গে থাকা ১০ বডিগার্ড।

সূত্র: নতুন আরএসএস সোর্স