|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

স্বপ্ন থাকলেও বিয়েতে আগ্রহ হারান বহু পুরুষ, নেপথ্যে এই ৬ কারণ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৫:১০ পিএম
২৪৩ পঠিত
স্বপ্ন থাকলেও বিয়েতে আগ্রহ হারান বহু পুরুষ, নেপথ্যে এই ৬ কারণ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
জীবনে একজন সঙ্গী চান অনেক পুরুষই। সংসার করার স্বপ্নও দেখেন। কিন্তু বিয়ের কথা ভাবলেই নানা দুশ্চিন্তা ভর করে তাদের মনে। আর্থিকভাবে স্বচ্ছল হওয়ার পরও অনেকে বিয়ের সিদ্ধান্ত নিতে দ্বিধায় থাকেন। এর পেছনে রয়েছে কয়েকটি কারণ। ১. দায়িত্ব সামলানোর ভয় বিয়ের পর একদিকে বাবা-মায়ের প্রতি দায়িত্ব, অন্যদিকে স্ত্রীর...
জীবনে একজন সঙ্গী চান অনেক পুরুষই। সংসার করার স্বপ্নও দেখেন। কিন্তু বিয়ের কথা ভাবলেই নানা দুশ্চিন্তা ভর করে তাদের মনে। আর্থিকভাবে স্বচ্ছল হওয়ার পরও অনেকে বিয়ের সিদ্ধান্ত নিতে দ্বিধায় থাকেন। এর পেছনে রয়েছে কয়েকটি কারণ। ১. দায়িত্ব সামলানোর ভয় বিয়ের পর একদিকে বাবা-মায়ের প্রতি দায়িত্ব, অন্যদিকে স্ত্রীর পাশে থাকার দায়িত্ব দুটিই ঠিকভাবে পালন করতে পারবেন কি না, তা নিয়ে অনেক পুরুষের দুশ্চিন্তা থাকে। বিয়ের আগে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করলে এ বিষয়ে বোঝাপড়া তৈরি হতে পারে। ২. আর্থিক চাপ সংসারের খরচ ও ভবিষ্যতের আর্থিক দায়িত্ব নিয়ে অনেকে চিন্তিত থাকেন। সঙ্গীর সঙ্গে আয়-ব্যয়, বাজেট ও দায়িত্ব ভাগাভাগি নিয়ে আলোচনা করলে এই চাপ কমতে পারে। ৩. স্বাধীনতা হারানোর আশঙ্কা বিয়ের পর নিজের শখ, ব্যায়ামের সময় কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা- এসব কমে যাবে বলে মনে করেন অনেকে। তবে সুস্থ সম্পর্কে দুজনেরই ব্যক্তিগত সময় ও পরিসর থাকা জরুরি। ৪. মতের অমিলের ভয়  ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা দুজন মানুষের একসঙ্গে থাকতে গেলে মতের অমিল হওয়া স্বাভাবিক। পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া থাকলে এসব সামলানো সম্ভব। ৫. স্ত্রী ও বাবা-মায়ের মধ্যে ভারসাম্য রাখা পারিবারিক কোনো বিরোধ দেখা দিলে স্ত্রী ও বাবা-মায়ের মধ্যে পড়ে যেতে হবে; এমন আশঙ্কা অনেক পুরুষের মনে কাজ করে। এ ক্ষেত্রে সবার কথা গুরুত্ব দিয়ে পরিস্থিতি সামলানোর মানসিকতা জরুরি। ৬. দুই পরিবারের সমন্বয় বিয়ের মাধ্যমে দুটি পরিবার ও ভিন্ন মানসিকতার মানুষের মধ্যে সম্পর্ক তৈরি হয়। সঙ্গী ও পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করলে অনেক সংশয় দূর হতে পারে।

সূত্র: নতুন আরএসএস সোর্স