|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সামান্তা ছাড়লেন, ফারজানা ভিড়লেন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:৫৪ পিএম
২৩৮ পঠিত
সামান্তা ছাড়লেন, ফারজানা ভিড়লেন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতিতে বৃহস্পতিবার ছিল আলোচনার দিন। একই দিনে দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী হিসেবে পরিচিত ফারজানা আফরোজকে দলের নারী উইং ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় পদে যোগ দেওয়ার খবর সামনে এসেছে। তবে...

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতিতে বৃহস্পতিবার ছিল আলোচনার দিন। একই দিনে দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী হিসেবে পরিচিত ফারজানা আফরোজকে দলের নারী উইং ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় পদে যোগ দেওয়ার খবর সামনে এসেছে। তবে ফারজানাকে নিজের স্ত্রী বলে অস্বীকার করেছেন রনি। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির রাজনৈতিক পর্ষদের (পিসি) এক সদস্য কালবেলাকে ফারজানা আফরোজের দলটির নারী উইংয়ের কেন্দ্রীয় পদে আসার বিষয়টি নিশ্চিত করে। ফারজানা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান।

এর আগে ফারজানাকে রনির স্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রতিক্রিয়া জানান গোলাম মাওলা রনি। তিনি দাবি করেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন।’ একই পোস্টে ফারজানার পারিবারিক ও রাজনৈতিক পরিচয় নিয়েও বিভিন্ন মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, প্রায় এক বছর ধরে দলের জোট গঠন ও রাজনৈতিক অবস্থান নিয়ে নিজের মতামত জানিয়ে আসছিলেন। বিশেষ করে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের বিরোধিতা করে তিনি দলের ভেতরে লিখিত প্রস্তাব, আলোচনা ও মতাদর্শিক লড়াই চালিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে সামান্তা বলেন, কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টি থেকে আমি পদত্যাগ করেছি। আপনারা জানেন আজ থেকে প্রায় এক বছর আগে আমি জাতীয় নাগরিক পার্টির জোট গঠনের প্রশ্নে একটা আলাদা অবস্থান নিয়েছিলাম। আমি বলেছিলাম জামায়াত ইসলামী নীতিগত বা কৌশলগত- কোনো ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য না এবং তাদের সঙ্গে জোট করার জন্য এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে।

তিনি আরও বলেন, গত ১১ মাস যাবত আমার রাজনৈতিক বোঝাপড়া অনুযায়ী এনসিপির অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে যখনই সুযোগ পেয়েছি তখনই দলের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও প্রস্তাব প্রদান এবং তর্ক-বিতর্ক বা আলাপ-আলোচনা করেছি। যেহেতু সংগঠনে নানান চড়াই উৎরাই থাকে, সেখানে দল যদি ভুল পথে যায় সেই পথ থেকে দলকে রক্ষা করার চেষ্টা করা আমার রাজনৈতিক কর্তব্য ছিল। সেই কর্তব্য পালন করতে এনসিপির অভ্যন্তরে মতাদর্শিক সংগ্রামকেই বেছে নিয়েছিলাম। কারণ দলের গৃহীত নীতিসমূহকে স্বীকৃত ফোরামগুলোতে যুক্তিসঙ্গত উপায়ে চ্যালেঞ্জ করা ব্যতীত দলকে ভুল পথ থেকে ফিরিয়ে আনার ভিন্ন কোনো গণতান্ত্রিক পন্থা ছিল না। আজ প্রায় এক বছরের এই সংগ্রামের ইতি ঘোষণা করলাম কারণ এনসিপির পক্ষে তার দলের প্রারম্ভের মূল্যবোধের প্রতি আর আন্তরিক হওয়া সম্ভব বলে মনে করি না।

সামান্তা বলেন, পদত্যাগ করার জন্য আমি হয়তো আরও উপযোগী সময়ের জন্য অপেক্ষা করতে পারতাম, যখন দলের কোনো একটি সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে আমার পদত্যাগকে মূল্যায়ন করা সহজ হতো। কিন্তু আমি মনে করি এই অপেক্ষা অর্থহীন। এনসিপি কখনো কখনো নানা ধরনের রাজনৈতিক ভূমিকা নিতেই পারে (এমনকি জামায়াতের সাথে জোট ত্যাগ করার মতো সিদ্ধান্ত) কিন্তু তবুও পুরোনো রাজনৈতিক ধাঁচের বাইরে নিজস্ব পরিচয়, চিন্তা ও কর্মসূচি তৈরি করতে পারবে বলে আমি মনে করি না। দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, পুরনো ব্যবস্থার রাজনৈতিক দল কখনোই রাষ্ট্রের নতুন ব্যবস্থা আনার জন্য সহায়ক হবে না বরং বাধা হয়ে দাঁড়াবে।

সামান্তার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে এনসিপির এক যুগ্ম আহ্বায়ক জানান, খবরটি সত্যি। আর ফারজানা আফরোজের জাতীয় নারী শক্তিতে যোগদানের বিষয়ে তিনি বলেছেন, এনসিপিকে বড় দল হতে গেলে জনপ্রতিনিধিত্ব করেছেন এমন অভিজ্ঞদের দলে নিতে হবে। সে কারণেই তাকে দলে নেওয়া হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স