|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সীমান্তে ৬৩ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:২৯ পিএম
১৭৯ পঠিত
সীমান্তে ৬৩ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন রকমের আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ ওই বাজির আনুমানিক সিজার মূল্য ৬৩ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরের দিকে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) শিবেরবাজার বিওপির একটি টহল দল...

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন রকমের আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ ওই বাজির আনুমানিক সিজার মূল্য ৬৩ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরের দিকে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) শিবেরবাজার বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কালিবাজার নামক স্থানে যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন রকমের বাজি জব্দ করা হয়।

এ ঘটনায় আটক চোরাচালানি মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

সূত্র: নতুন আরএসএস সোর্স