|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী হয়ে যে বার্তা দিলেন রোনালদো

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ০৯:১৮ পিএম
৩৪৯ পঠিত
সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী হয়ে যে বার্তা দিলেন রোনালদো
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। জনপ্রিয় ভোটে নির্বাচিত হয়ে এই স্বীকৃতি পেয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময় পাওয়া ব্যালন ডি’অরজয়ী মৌসুমটিই ভোটে সবার ওপরে জায়গা করে নিয়েছে। স্বীকৃতি প...

সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। জনপ্রিয় ভোটে নির্বাচিত হয়ে এই স্বীকৃতি পেয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময় পাওয়া ব্যালন ডি’অরজয়ী মৌসুমটিই ভোটে সবার ওপরে জায়গা করে নিয়েছে।

স্বীকৃতি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন রোনালদো। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘ফুটবল সমর্থকদেরই খেলা! সারা বিশ্বের সব সমর্থককে ধন্যবাদ। সর্বকালের সেরা ব্যালন ডি’অরও আপনাদের।’

২০২৬ সালের ব্যালন ডি’অর পুরস্কার সামনে রেখে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ও ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ আয়োজন করেছিল এই বিশেষ ভোট। ‘বিওএটি’নামের এই ভোটের মাধ্যমে নির্ধারণের চেষ্টা করা হয়, ব্যালন ডি’অরজয়ীদের মধ্যে কার সেরা মৌসুমটি সর্বকালের সেরা হিসেবে বিবেচিত হবে।

ভোটে রোনালদোর ২০০৮ সালের পারফরম্যান্স পেছনে ফেলেছে লিওনেল মেসির ২০১২ সালের কীর্তিকে। এর মধ্য দিয়ে এই বিশেষ নির্বাচনে শীর্ষস্থান দখল করেন পর্তুগিজ তারকা। ২০০৮ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুমটি প্রথম স্থানে থাকলেও রোনালদোর অন্য মৌসুমগুলো তুলনামূলক পিছিয়ে ছিল। ২০১৭ সালের মৌসুমটি তৃতীয়, ২০১৬ সালেরটি পঞ্চম, ২০১৪ সালেরটি ষষ্ঠ এবং ২০১৩ সালেরটি অষ্টম স্থান পেয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স