|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইউএনওর কক্ষে ঢুকতে লাগবে না অনুমতি, খুলতে হবে না জুতাও

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ০৩:১৭ এএম
৩০৪ পঠিত
ইউএনওর কক্ষে ঢুকতে লাগবে না অনুমতি, খুলতে হবে না জুতাও
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সরকারি অফিসে প্রবেশের আগে অনুমতি নেওয়া কিংবা দরজার বাইরে জুতা খুলে রাখার প্রচলিত ধারণা ভাঙতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লার বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। সাধারণ মানুষের জন্য নিজের কার্যালয়ের দরজা উন্মুক্ত রাখার বার্তা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে ইউএন...

সরকারি অফিসে প্রবেশের আগে অনুমতি নেওয়া কিংবা দরজার বাইরে জুতা খুলে রাখার প্রচলিত ধারণা ভাঙতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লার বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। সাধারণ মানুষের জন্য নিজের কার্যালয়ের দরজা উন্মুক্ত রাখার বার্তা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে ইউএনওর কার্যালয়ের দরজায় দেখা যায় ব্যতিক্রমী একটি নির্দেশনা। সেখানে লেখা রয়েছে, অফিসে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই, জুতাসহ প্রবেশ করুন।’ 

অর্থাৎ ইউএনওর কক্ষে প্রবেশ করতে কাউকে আগাম অনুমতি নিতে হবে না, এমনকি জুতা খুলে রাখারও প্রয়োজন নেই।

উদ্যোগটি এরই মধ্যে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তাদের মতে, সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ সহজ করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে বিভিন্ন প্রয়োজনে প্রশাসনের কাছে আসা মানুষ যেন কোনো ধরনের সংকোচ ছাড়াই নিজেদের সমস্যা তুলে ধরতে পারেন, সেই পরিবেশ তৈরির একটি প্রচেষ্টা এটি।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর মীর বলেন, অনেক সময় সরকারি কর্মকর্তাদের কাছে সহজে পৌঁছাতে না পেরে সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন। কেউ কেউ বাধ্য হয়ে দালালের দ্বারস্থ হন। বরুড়া ইউএনওর এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা বাড়াবে।

আলমগীর হোসেন বলেন, এটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। সরকারি অফিসে শৃঙ্খলা, নিয়মনীতি ও সৌজন্যবোধ বজায় রেখেই সাধারণ মানুষের প্রবেশাধিকার সহজ করা প্রয়োজন। ইউএনওর এমন উদ্যোগ জনসেবার ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি বলেন, ‘সরকারি দপ্তর মানুষের সেবা দেওয়ার জন্য। সেবাপ্রত্যাশীরা যেন কোনো সংকোচ বা দ্বিধা ছাড়াই তাদের প্রয়োজনের কথা জানাতে পারেন, সে জন্যই কার্যালয়ের সামনে এ বার্তা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার কক্ষে আসতে আলাদা অনুমতির প্রয়োজন নেই, জুতা খুলেও প্রবেশ করতে হবে না। সবাই যেন সহজে প্রশাসনের কাছে এসে সেবা নিতে পারেন, এটাই আমার প্রত্যাশা।’

সূত্র: নতুন আরএসএস সোর্স