সিলেটের বাণিজ্য মেলায় কী কী পাওয়া যাচ্ছে
গণমাধ্যম ডেক্স
তিন বছর পর সিলেট নগরে ফিরল আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে গ্রেটার শাহি ঈদগাহ মিনি স্টেডিয়ামের মাঠজুড়ে আয়োজিত এই মেলায় ঠাঁই পেয়েছে ১৫টি প্যাভিলিয়ন ও শতাধিক স্টল। স্রেফ কেনাকাটার বাজারই নয়, সিলেটবাসীর জন্য এটি যেন সময় কাটানোর এক আনন্দময় আড্ডাস্থল।
মূল তোরণ পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে বাতাসে দোল খাওয়া সাদা কাপড়ের ঢেউ আর লতানো ফুলের সাজ। সামনেই ফোয়ারা; আর তার পরেই আন্তর্জাতিক প্যাভিলিয়ন। শুরুতেই নজর কাড়বে ভারতীয় ও পাকিস্তানি জুতার দোকান। নাগরা, কোলাপুরিসহ নানা নকশার জুতা মিলছে ৮০০ থেকে ২ হাজার টাকায়। আর দেশি ব্র্যান্ডের ছোট-বড় সবার জুতা পাওয়া যাচ্ছে ২৫০ থেকে ৮৫০ টাকার মধ্যে।

উল্টো পাশেই মিলবে কাশ্মীরি শাল, ব্যাগ, কুশন কভার ও টেবিল রানার। ১ হাজার ৫০০ থেকে ৩০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে কাশ্মীরি শাল। শাড়ি ও পোশাকের পসরা সাজিয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে আসা ঢাকাই জামদানি হাউস।

টাঙ্গাইলের তাঁতের শাড়ি ৫৫০ টাকা। কাতান শাড়ি এখানে ১ হাজার ৫০০ টাকা থেকে ১০ হাজার টাকা, জর্জেট শাড়ি ২ হাজার থেকে ২০ হাজার টাকা আর জামদানি শাড়ি ২ হাজার ৫০০ থেকে ৪৫ হাজার টাকা। ৫৫০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের থ্রি-পিস মিলছে।
বিশেষ নজর কাড়ছে নারী উদ্যোক্তা জোন। কমলগঞ্জের আদমপুর থেকে আসা জোহরা বেগম তাঁর ৩০ জন কর্মীর হাতে বোনা ঐতিহ্যবাহী মণিপুরি শাড়ি, শাল, থ্রি-পিস ও বেডশিট নিয়ে হাজির হয়েছেন মণিপুরি হস্তশিল্পের স্টলে। ছেলেদের জন্য ৫০০ টাকায় শার্ট, ১৫০-২০০ টাকায় টি-শার্ট এবং ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকায় শীতের ব্লেজার মিলছে। টি-শার্টে পছন্দমতো ছবি প্রিন্ট করার সুযোগও এখানে রয়েছে।

মেলায় আলাদা আমেজ ছড়াচ্ছে গ্রামের নারীদের হাতে বোনা রঙিন সব নকশিকাঁথা। মিলবে ১ হাজার থেকে ১০ হাজার টাকায়। মেলামাইন আর সিরামিকের বাইরে নজর কাড়ছে মাটির তৈরি হাঁড়িপাতিল, কড়াই, তাওয়া, চায়ের কাপ ও ডিনার সেট। ছয় হাজার থেকে সাত হাজার টাকায় নেওয়া যাবে মাটির তৈরি ডিনার সেট। এ ছাড়া কাঠের তৈরি রুটি মেকার, বাঁশ-বেতের কুটিরশিল্প, ঘর সাজানোর শোপিস ও ইনডোর গাছের নার্সারি মেলার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।

কেনাকাটার পাশাপাশি মেলার মূল আকর্ষণ বিনোদন জোন। নাগরদোলা, রকমারি দোলনা, বোট রাইড, টয় ট্রেন ও বেলুন শুটিংয়ের মতো খেলায় মেতেছে শিশু-কিশোরসহ সব বয়সের মানুষ। দুপুরের তপ্ত রোদ উপেক্ষা করেও এসব রাইডের সামনে দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখা যায়।
১৫ অক্টোবর শুরু হওয়া মেলা চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। খোলা থাকছে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। প্রবেশমূল্য জনপ্রতি ৩০ টাকা।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
একাধিক নতুন মুখ নিয়ে নেশনস লিগের স্পেন দল ঘোষণা
জাতীয় -
২
তিন মোটরসাইকেলে আসেন ছয়জন, গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি
জাতীয় -
৩
শখের মোটরসাইকেল কেনার ২৭ দিনের মাথায় সড়কে প্রাণ গেল তরুণের
জাতীয় -
৪
প্রতিটি জনপদে পাঠাগার গড়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু ‘বাংলাদেশ পাঠাগার আন্দোলন’
জাতীয় -
৫
বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা
আন্তর্জাতিক -
৬
জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী
জাতীয় -
৭
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর কাছে বড় নির্মাণকাজ চলছে- দেখা গেল স্যাটেলাইট চিত্রে
আন্তর্জাতিক -
৮
সাত ফরোয়ার্ডের বাংলাদেশ দলে গোল করার লোকের জন্য এমন হাহাকার কেন
জাতীয় -
৯
এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন, বাধা দেওয়ায় যুবককে গুলি
জাতীয় -
১০
পুতিনের কাছে খামেনির কী ‘গোপন’ বার্তা পৌঁছে দিলেন ইরানের নিরাপত্তাপ্রধান
জাতীয় -
১১
বগুড়ায় পুলিশের ওপর ‘মব’, মারধর করে ছিনিয়ে নিয়েছে আসামি
সারাবাংলা -
১২
কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত মন্দিরের প্রধান পুরোহিতের মৃত্যু
জাতীয় -
১৩
পরিবার বলছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আঘাতের চিহ্ন পায়নি পুলিশ
জাতীয় -
১৪
পিএসসি ভবনের ছাদে বসছে ১২০.৯৬ কিলোওয়াট-পিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা
জাতীয় -
১৫
নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী আশালতা আর নেই
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন