শখের মোটরসাইকেল কেনার ২৭ দিনের মাথায় সড়কে প্রাণ গেল তরুণের
গণমাধ্যম ডেক্স

‘হাসিমুখে ছেলেটা বের হলো, ফিরল লাশ হয়ে। বিদেশে থাকায় ছেলের মুখটাও দেখতে পারল না বাপে।’ বিলাপ করতে করতে আজ শুক্রবার দুপুরের কথাগুলো বলছিলেন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত শাহাদাত হোসেন প্রধানের (২৩) মা শাহানা বেগম।
শাহাদাত কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা ইব্রাহিম খলিল প্রধান লিবিয়াপ্রবাসী। দুই ভাই ও এক বোনের মধ্যে শাহাদাত ছিলেন দ্বিতীয়। বড় ভাই আহাদ হোসেন প্রধান সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী। সবার ছোট বোন ইভা আক্তারের বিয়ে হয়ে গেছে।
শাহাদাতের মা শাহানা বেগম বলেন, বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল নিয়ে হাসিমুখে শাহাদাত ছোট খালা হেলেনা আক্তারের স্বামীর বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট সদরের উদ্দেশে রওনা দেয়। যাওয়ার সময় তিনি ছেলেকে এগিয়েও দেন।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে বাড়ির কিছুটা দূরে ঢাকা-মতলব সড়কের দাউদকান্দি উপজেলার মাদলা গ্রামের কাছে পৌঁছালে মতলবগামী দ্রুতগতির একটি প্রাইভেট কারের সঙ্গে শাহাদাতের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। খবর পেয়ে তাঁরা দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। পরে শাহাদাতকে রাজধানীর কাকরাইলে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাদাত দ্রুতগতিতে মোটরসাইকেলটি চালাতে গিয়ে গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। একটি সিএনজিচালিত অটোরিকশাকে অতিক্রম করতে গিয়ে প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর প্রাইভেট কার নিয়ে চালক পালিয়ে যান।
আজ শুক্রবার সকাল নয়টায় দৌলতপুর গ্রামের ঈদগাহ মাঠে জানাজা শেষে গ্রামের সামাজিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে বাড়ি পৌঁছান বড় ভাই আহাদ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, শাহাদাত ২০১৯ সালে স্থানীয় পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পরে লেখাপড়া বন্ধ করে দেন। তাঁর একমাত্র শখ ও নেশা ছিল মোটরসাইকেল এবং নিজের মোটরসাইকেল নিয়ে স্বজনদের বাড়িতে বেড়াতে যাওয়া।
আহাদ হোসেন বলেন, ছোট ভাইয়ের শখ মেটাতে ২৭ দিন আগে ২ লাখ ৬০ হাজার টাকায় তিনি মোটরসাইকেলটি কিনে দিয়েছিলেন। সেই মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর ছোট ভাই মারা গেল।
শাহাদাতের বাবা ইব্রাহিম খলিল লেবাননে আছেন। বৈধ কাগজপত্র না থাকায় তিনি দেশে ফিরতে পারছেন না। নিহত ছেলের মুখটা শেষবারের মতো দেখতে পারেননি তিনি।
দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি মোটরসাইকেল দুর্ঘটনা এবং মোটরসাইকেলচালক মারা যাওয়ার কথা শুনেছেন। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় কেউ অভিযোগ করেননি।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
পুলিশের লাঠিপেটার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রীদের প্রতিবাদ
জাতীয় -
২
মেয়াদ পূর্ণ করতে হলে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে
জাতীয় -
৩
স্পর্শের অভিযোগ অস্বীকার করে সাংবাদিক রবিউল বললেন, পরীমনি তাঁর মুঠোফোন কেড়ে নিয়েছিলেন
জাতীয় -
৪
নিজেদের মাঠে ৫ উইকেট পাওয়া অনেক আনন্দের: হাসান
জাতীয় -
৫
৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু উদ্ধার
জাতীয় -
৬
শিক্ষার্থীদের স্কাউটিং-এর পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু
জাতীয় -
৭
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫
জাতীয় -
৮
নেতানিয়াহু নাকি আইজেনকট, ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে?
আন্তর্জাতিক -
৯
৭ নভেম্বরের পরাজিত শক্তি মহাজোটের নামে দেশকে তাঁবেদার রাষ্ট্র করেছিল: প্রধানমন্ত্রী
জাতীয় -
১০
পেটে ছিল যমজ সন্তান, সিজারের পর চিকিৎসক ফেরত দিলো একজনকে
সারাবাংলা -
১১
হেলিকপ্টারে গ্রামে এসেছে সেনাসদস্য তিতাসের লাশ, জানাজা ও দাফন সম্পন্ন
সারাবাংলা -
১২
গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
জাতীয় -
১৩
সাবেক হকি অধিনায়কের বাড়িতে ডাকাতি! অলিম্পিকের স্বর্ণপদক চুরি
জাতীয় -
১৪
ইউটিউব দেখে মরুর দেশের ফলের আবাদ
জাতীয় -
১৫
অপেক্ষার পাঁচ ঘণ্টা পর জানানো হলো আজ টিসিবির পণ্য মিলবে না
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন