|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ২

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ০৪:৪৮ এএম
২৩২ পঠিত
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ২
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সিলেটে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল চলাকালে দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে ৭টার মধ্যে নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি খান মুহ...
সিলেটে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল চলাকালে দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে ৭টার মধ্যে নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি খান মুহাম্মদ মাঈনুল জাকির। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, সিলেট নগরীর নয়াসড়ক এলাকার বাসিন্দা মো. জসিম আলীর ছেলে মোহাম্মদ রাকিব রানা (২৩) এবং জকিগঞ্জ উপজেলার জগদানন্দ পুরকায়স্থের ছেলে জয়ানন্দ পুরকায়স্থ অর্ণব (২৭)। তারা সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে নগরীর কুমারপাড়া এলাকায় একটি ব্যানার সামনে রেখে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন যুবক। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল। এ সময় সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হলে অন্যরা পালিয়ে যান। এদিকে, ওই দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তারের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মিছিলের ব্যানারসহ ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশের ভ্যানে তোলা হচ্ছে। এ সময় একজনকে বলতে শোনা যায়, ‘ছাত্রলীগের সিলেট মহানগর কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল।’ ব্যানারটির এক পাশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেলের ছবি এবং অন্য পাশে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কাওছার জাহান সৌরভের ছবি দেখা যায়। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি খান মুহাম্মদ মাঈনুল জাকির বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল চলাকালে দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স