|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি 

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ০৫:৩১ এএম
২৭৪ পঠিত
হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি 
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে পথসভা ও বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে শহরের উত্তর তেমুহনী এলাকার শহীদ আফনান চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে জুমার নামাজের পর শহরের চকবাজার...
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে পথসভা ও বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে শহরের উত্তর তেমুহনী এলাকার শহীদ আফনান চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে জুমার নামাজের পর শহরের চকবাজার এলাকা থেকে তিন দফা দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলে বৈষম্যবিরোধী আন্দোলনের জুলাইযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।  পথসভায় বক্তব্য দেন- ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা ও জুলাইযোদ্ধা সানজিদা আনোয়ার চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা।  বক্তারা বলেন- বিগত ১৭ বছরেও যে সংবিধান স্বৈরাচারী শাসন ও শেখ হাসিনার কর্তৃত্ববাদী হয়ে ওঠা ঠেকাতে পারেনি, সেই সংবিধানের দোহাই দিয়ে এখন সংস্কারের কথা বলা হচ্ছে। সংবিধান ও সংস্কারের অজুহাতে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। সরকার জুলাই শহীদদের বিচার এবং জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে ব্যর্থ হলে দেশে আরেকটি জুলাইয়ের পরিস্থিতি তৈরি হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।  আগামী ১৮ ডিসেম্বরের আলটিমেটাম দিয়ে বক্তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ বিষয়ে তারা সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, পথসভা শেষে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি লক্ষ্মীপুরের জকসিন ও চন্দ্রগঞ্জ হয়ে নোয়াখালীর উদ্দেশে যাত্রা করে।

সূত্র: কালবেলা