হোয়াট আ গ্রেট ট্রানজিশন অব এলপিজি সিলিন্ডার!
গণমাধ্যম ডেক্স
সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে দেখি, চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। যে জিনিস এত দিন এক কোণে অবহেলায় পড়ে থাকত; ছিল না কোনো মান–সম্মান; ভেতরে গ্যাস আছে কি না, তা যাচাই করার জন্য বাড়ির কর্ত্রী স্টিলের চামচ কিংবা খুন্তি দিয়ে সজোর ‘ঠং ঠং’ করে বাড়ি মারতেন; বেচারা নীরবে–নিভৃতে সেই নির্যাতন সহ্য করে সার্ভিস দিয়ে যেত। সেই জিনিসকে কিনা এখন চুলার তাকের ওপর এমনভাবে সাজিয়ে–গুছিয়ে তুলে রেখেছে যে খুন্তি দূরের কথা, একটা মশাও বসার সাহস পাবে না!
নাশতা খেতে সবাই মিলে বসার পর দেখলাম, আলোচনার হট টপিক এই সিলিন্ডারকে ঘিরেই। আব্বা বলে উঠলেন, ‘যে যা বলবা, বলো। জীবনে কনসিসটেন্সি বজায় থাকলে একদিন সবাই সফলতার চূড়ায় পৌঁছাবেই; যার বাস্তব উদাহরণ এই এলপি গ্যাসের সিলিন্ডার।’ নিজের জীবনে আসলেই ধারাবাহিকতার বড্ড অভাব, ভাবতে না ভাবতেই অমনি আম্মা তুলনা করে বললেন, ‘যেভাবে ও জীবনযুদ্ধে এগিয়ে গেছে, সবার মুখে মুখে এখন ওর সুনাম; আর তুই? দেখ, অন্তত এই সিলিন্ডার থেকে তোর কিছু শেখা উচিত।’
ফেলে আসা শৈশব—ফিরে আসে না!
কোনোরকমে নাশতাটা খেয়ে তাড়াহুড়ো করে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। গন্তব্য রায়হানের বাসা। বাসার নিচে নামতেই দেখি, গলির মুখে হালকাপাতলা জটলা। ঘটনা কী হয়েছে দেখতে গিয়ে দেখি, এলাকার ফাহিম রয়েল এনফিল্ডের ওপরে বসে ডান হাতের আঙুল দিয়ে বাইকের চাবি ঘোরাচ্ছে আর কালো সানগ্লাস পরে আশপাশে তাকিয়ে মিনমিন সুর দিচ্ছে। আরেব্বাহ! যে বান্দা এত দিন দুচাকার সাইকেল চালাত, সেই বান্দা এখন দুচাকার মোটরসাইকেল চালাচ্ছে! তাও কিনা আবার রয়েল এনফিল্ড! তাকে ঘিরেই উৎসুক এলাকাবাসী জটলা বেঁধেছে।
ঘটনা ঘেঁটে জানলাম, ফাহিমের এই চমৎকার সাইকেল টু মোটরসাইকেলের ট্রানজিশনে বড় অবদান রেখেছে এই সিলিন্ডার। ঠিক পাঁচ মাস আগে এক মুরব্বির কাছে গিয়েছিল পরামর্শ নিতে। মুরব্বি তাকে বুদ্ধি দিয়েছিল, ‘দেখো বাবা, মুরব্বিরা যা বলে, তা কিন্তু মন দিয়ে শুনতে হয়। কারণ, সেগুলো সব নিজেদের অভিজ্ঞতা থেকে বলা।’ মুরব্বিই তাকে বলেছিল, সিলিন্ডার কিনে স্টক রেখে দিয়ে সুবিধাজনক সময়ে দাম বাড়লেই ছেড়ে দিতে। ফাহিম এক পরামর্শেই আজ লালে লাল! তবে আমার মনে হলো, বেচারার ধৈর্যশক্তি কম। নাহলে সে যদি আরও কিছু মাস অপেক্ষা করত, তাহলে এই সিলিন্ডার বিক্রি করেই সে একেবারে চার চাকার গাড়ি কিনে ফেলতে পারত!
এদিকে রায়হানের বাসায় ঢুকেই আরও একবার চোখ কপালে ওঠার মতো অবস্থা! এ তো দেখি সিলিন্ডার নিয়ে রীতিমতো এলাহি কাণ্ড। ড্রয়িংরুমে কাচের বাক্সের ভেতর মখমলে লাল কাপড়ের ওপর শোভা পাচ্ছে ১২ কেজির ঝকঝকা ফকফকা একটি সিলিন্ডার। নিচে লেখা, ‘সতর্কীকরণ: দয়া করে দূর থেকে দেখুন, হাত দেবেন না’। আমার ভ্যাবাচেকা চোখ দেখে রায়হান বলে উঠল, এত মূল্যবান একটা জিনিস তো রান্নাঘরে শোভা পায় না। একদম অরিজিনাল এটা, কোনো ডুপ্লিকেট না। বাসায় মেহমান ঢুকতেই এটা দেখে অবাক হয়। এ যেন এক আভিজাত্যের প্রতীক।
সিলিন্ডার যদি কথা বলতে জানত, তাহলে এসব কাণ্ডকারখানা দেখে নিশ্চয়ই বলত,
‘হে আমজনতা, যখন ছিল না আমার দাম, বাসত না ভালো কেউ।
ভালোবাসা কতটাই না অদ্ভুত;
এখন বেড়েছে যে দাম, দিয়েছ যে ভালোবাসা।’
আর আমি নিজে নিজে বিড়বিড় করতে করতে বলি, হোয়াট আ গ্রেট ট্রানজিশন অব সিলিন্ডার!
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
চার্লটন ও নেভিল ভাইদের পর এবার ইতিহাস গড়ার অপেক্ষায় বেলিংহামরা
খেলাধুলা -
২
ঢাকার আকাশ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
জাতীয় -
৩
প্রিন্স হ্যারির শ্বশুর গ্রেফতার
আন্তর্জাতিক -
৪
আলোচিত নারী নেতারা কেন এনসিপি ছাড়ছেন?
আন্তর্জাতিক -
৫
ফেলে আসা শৈশব—ফিরে আসে না!
জাতীয় -
৬
কুড়িগ্রামে হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার
জাতীয় -
৭
কিউএস এশিয়া র্যাঙ্কিংয়ে ৩০ ধাপ পেছাল চুয়েট
জাতীয় -
৮
বড়শি দিয়ে মাছ ধরতে পারলে মিলবে স্কলারশিপ ও লাখ টাকার পুরস্কার
জাতীয় -
৯
হোয়াট আ গ্রেট ট্রানজিশন অব এলপিজি সিলিন্ডার!
জাতীয় -
১০
৭ ব্যান্ডের ৭ ঘণ্টার কনসার্ট আজ
জাতীয় -
১১
একটি সাধারণ ঘরে প্রায় পরমশূন্য তাপমাত্রার কোনো বস্তু রাখলে কী ঘটবে
জাতীয় -
১২
নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় বিচার দাবি, ক্লাস-পরীক্ষা বর্জন
জাতীয় -
১৩
ম্যান্ডেলার স্মৃতিবিজড়িত রবেন আইল্যান্ড কারাগার ঘুরে দেখলেন ড. ইউনূস
জাতীয় -
১৪
মানিকগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ
জাতীয় -
১৫
কংগ্রেস হাতছাড়া হওয়ার পর ট্রাম্প প্রশাসনের রদবদল: হোয়াইট হাউসের নতুন প্রধান স্টিফেন মিলার
আন্তর্জাতিক
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন