১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ, কার্যকর হবে আগামীকাল
গণমাধ্যম ডেক্স
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের পর্যটন সড়কে টানা ১০ দিন ধরে চলা অবরোধ কর্মসূচি এক দিনের জন্য শিথিলের ঘোষণা দিয়েছে আন্দোলনরত দুটি সংগঠন। আগামীকাল রোববার এ অবরোধ শিথিল থাকবে। সাধারণ মানুষের দৈনন্দিন মৌলিক চাহিদা ও ভোগান্তির কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠন দুটি।
গতকাল শুক্রবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের পক্ষে বিজ্ঞপ্তিতে সই করেন বাবুধন চাকমা ও নতুন জয় চাকমা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার এক দিনের জন্য অবরোধ শিথিল থাকবে। পরদিন থেকে পূর্বঘোষণা অনুযায়ী অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি আবারও চলবে।
সাজেকে চলমান বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছে সংগঠন দুটি। বিজ্ঞপ্তিতে তারা জানায়, এ উৎসব উদ্যাপনের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বিশেষ শিথিলতার ব্যবস্থা রাখা হবে। এ জন্য সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠান বা বিহার কর্তৃপক্ষকে দ্রুত সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করতে হবে।
২২ অক্টোবর থেকে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি এবং সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে অনির্দিষ্টকালের অবরোধ চলছে। এটি এ দুই সংগঠনের তৃতীয় দফা অবরোধ। সংগঠন দুটির অন্যতম দাবি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা-সমর্থিত জেএসএস) সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়া।
তবে জেএসএস এ অভিযোগ অস্বীকার করেছে। সংগঠনটির তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা প্রথম আলোকে বলেন, সাজেকে সাধারণ মানুষের ওপর ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের দীর্ঘদিনের নিপীড়ন ও হয়রানির বিষয়টি আড়াল করতেই এমন মনগড়া অভিযোগ তোলা হচ্ছে।
অবরোধের শুরু হয়েছিল চলতি ১১ অক্টোবর। ওই দিন তিন দাবিতে এক দিনের অবরোধ কর্মসূচি পালন করে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি এবং সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। ১৫ অক্টোবর দ্বিতীয় দফায় আবার অবরোধের ডাক দেওয়া হয়। অবশ্য শারদীয় দুর্গাপূজার জন্য ১৬ থেকে ২১ অক্টোবর কর্মসূচি স্থগিত করা হয়। দুর্গাপূজা শেষে ২১ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেয় দুটি সংগঠন।
এরপর নিরাপত্তাঝুঁকি বিবেচনায় সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসন। নির্দেশনা অনুযায়ী, ২২ অক্টোবর সকাল থেকে পর্যটকেরা সাজেক ছাড়তে শুরু করেন। তবে ফেরার পথে উজো বাজার এলাকায় গোলাগুলি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা গুলি চালিয়েছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ।
সাজেকে অবরোধ চলাকালে হামলা, লাঠিপেটা এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে এবং সাজেকবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’ নামের একটি সংগঠন রাঙামাটি ও খাগড়াছড়িতে ২৪ অক্টোবর অর্ধদিবস অবরোধ কর্মসূচি পালন করে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অ্যাপ চালু করছে পেটল্যাব, ঘরে বসেই মিলবে প্রাণীর চিকিৎসা
জাতীয় -
২
এইচএসসির ফল জানতে এবার এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে
জাতীয় -
৩
বিশ্ববাজারে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
জাতীয় -
৪
প্রকাশ করা হল ব্যালন ডি’অরের পয়েন্ট, এমবাপের চেয়ে অল্প ব্যবধানেই এগিয়ে কেন
জাতীয় -
৫
হরমুজে ২৭ ভারতীয় নাবিকবাহী ট্যাংকারে মাইন হামলা
আন্তর্জাতিক -
৬
হ্যালোইনে ঘরে বসেই দেখতে পারেন এই ১০ হরর সিনেমা
জাতীয় -
৭
হরমুজের কাছে হামলার শিকার জাহাজে আগুন, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান
জাতীয় -
৮
এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
জাতীয় -
৯
এমপি আজিজের দলীয় পদ থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে কেন্দ্র
সারাবাংলা -
১০
রোনালদোকে উপেক্ষা করে মেসির কাছে ছুটেছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট, কেন?
খেলাধুলা -
১১
পেনাল্টিতে গেলে আর্জেন্টিনাই ২০২৬ বিশ্বকাপ জিততো: মার্টিনেজ
খেলাধুলা -
১২
যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার আর্কটিক সহযোগিতা চুক্তি সই
জাতীয় -
১৩
নাঈমের লড়াকু ফিফটি, ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
জাতীয় -
১৪
একঝলক (৩১ অক্টোবর ২০২৬)
জাতীয় -
১৫
কাপ্তাই হ্রদের শান্ত জলে ক্লান্তি বিসর্জন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন