|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

১৬ বছরে শিক্ষাব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করেছে আওয়ামী লীগ: ছাত্রশিবির

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০১:২০ পিএম
৪২৭ পঠিত
১৬ বছরে শিক্ষাব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করেছে আওয়ামী লীগ: ছাত্রশিবির
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের শাসনামলে দেশের শিক্ষাব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা। তার দাবি, প্রশ্নপত্র ফাঁস, শিক্ষক সংকট, অনিয়ম ও দীর্ঘদিনের অব্যবস্থাপনায় শিক্ষার মান কমেছে, পাশাপাশি শিক্ষাজীবন শেষ করেও...

আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের শাসনামলে দেশের শিক্ষাব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা। তার দাবি, প্রশ্নপত্র ফাঁস, শিক্ষক সংকট, অনিয়ম ও দীর্ঘদিনের অব্যবস্থাপনায় শিক্ষার মান কমেছে, পাশাপাশি শিক্ষাজীবন শেষ করেও কর্মসংস্থানের নিশ্চয়তা পাচ্ছেন না শিক্ষার্থীরা।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে জামালপুরের হিলফুল ফুজুল ট্রাস্ট মিলনায়তনে সাথী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিবগাতুল্লাহ সিবগা বলেন, ২০০৯ সালে গঠিত শিক্ষা কমিশনের প্রস্তাবনার আলোকে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, বরং বিভিন্ন ক্ষেত্রে অবনতি ঘটেছে। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিসিএস পরীক্ষাসহ বিভিন্ন পর্যায়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শিক্ষা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা যোগ্য ও দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছে না। শিক্ষাজীবন শেষ করার পরও কর্মসংস্থানের নিশ্চয়তা না থাকায় শিক্ষার্থীরা অনিশ্চয়তার মধ্যে পড়ছে।

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়ের পেছনে দীর্ঘদিনের দুর্বলতা, শিক্ষক সংকট, পর্যাপ্ত প্রস্তুতির অভাব এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তরের ঘাটতিকে দায়ী করেন ছাত্রশিবিরের এই নেতা। তার মতে, এসব সমস্যার সমাধান না হওয়ায় শিক্ষার্থীদের ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, জুলাই বিপ্লবের পর শিক্ষা খাতের বৈষম্য ও ঘাটতি দূর হবে বলে মানুষের প্রত্যাশা ছিল। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যাচ্ছে না। শিক্ষা খাতের উন্নয়নে সরকারকে আরও দায়িত্বশীল হতে হবে।

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশের উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি। এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতেও শিক্ষার্থীদের ফল বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন।

এদিকে গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও কথা বলেন সিবগাতুল্লাহ সিবগা। তার অভিযোগ, সরকারের নিয়ন্ত্রণের কারণে নির্বাচনের প্রকৃত চিত্র তুলে ধরতে অনেক ক্ষেত্রে গণমাধ্যম ব্যর্থ হচ্ছে। সাংবাদিকেরা যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে তিনি বলেন, ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগাতে হবে এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রস্তুতি নিতে হবে। যারা উত্তীর্ণ হতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন করে চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

সূত্র: কালবেলা