|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইয়েমেনে নতুন করে সংঘাত, বাস্তুচ্যুত ২ লাখ ৯০ হাজার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ১০:১১ পিএম
৩৩৯ পঠিত
ইয়েমেনে নতুন করে সংঘাত, বাস্তুচ্যুত ২ লাখ ৯০ হাজার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইয়েমেনে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর গত আগস্ট থেকে অন্তত ২ লাখ ৯০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের মধ্যে ৬ হাজার ১০০ জন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা (ওসিএইচএ) শুক্রবার (৩০ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।   সংস্থাটি সতর্ক করেছে, বাস্তুচ্যুত নারীদের মধ...

ইয়েমেনে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর গত আগস্ট থেকে অন্তত ২ লাখ ৯০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের মধ্যে ৬ হাজার ১০০ জন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা (ওসিএইচএ) শুক্রবার (৩০ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
 
সংস্থাটি সতর্ক করেছে, বাস্তুচ্যুত নারীদের মধ্যে ৬০০ জন আগামী দুই সপ্তাহের মধ্যে সন্তান জন্ম দিতে পারেন। খবর আল জাজিরার।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার-সমর্থিত বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ ক্রমেই তীব্র হচ্ছে। বিশেষ করে তাইজ প্রদেশ ও উপকূলীয় এলাকায় লড়াই বেড়েছে। এতে প্রাণহানির পাশাপাশি খাদ্য, জ্বালানি ও চিকিৎসাসেবার সংকটও বাড়ছে। ইয়েমেনে থাকা ৬৫ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর পরিস্থিতিও দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।

সংস্থাটির তথ্য অনুযায়ী, বাস্তুচ্যুত মানুষের মধ্যে প্রায় ২ লাখ ৪৯ হাজার জনের কাছে খাদ্য, স্বাস্থ্যবিধি সামগ্রী ও জরুরি নগদ সহায়তা পৌঁছেছে। অন্তঃসত্ত্বা নারীদের সহায়তায় বিভিন্ন আশ্রয়শিবিরে মোবাইল মেডিকেল টিম ও ধাত্রী পাঠিয়েছে জাতিসংঘ।

এদিকে ইয়েমেনের সংঘাত সৌদি আরবের সীমান্তেও ছড়িয়ে পড়েছে। শনিবার (৩১ অক্টোবর) রিয়াদ অঞ্চলের আকাশে একটি ‘শত্রুভাবাপন্ন’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। 

এর আগের দিন মক্কা, মদিনা ও রিয়াদের কাছে ড্রোন এবং সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানায় দেশটি। তবে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি ভূখণ্ডে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেনেও হামলা বেড়েছে। শুক্রবার হুতিরা প্রেসিডেন্ট প্রাসাদ ও এডেন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে অন্তত তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে জানিয়েছে সরকার।

জাতিসংঘের হিসাবে, আগস্ট থেকে ইয়েমেনে ২৭০ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন, যাদের মধ্যে ৬৮ জন নিহত। নিহতদের অর্ধেকই শিশু। সংঘর্ষে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ২০ লাখ মানুষের কাছে খাদ্য, ওষুধ, জ্বালানি ও পানি পৌঁছানো বাধাগ্রস্ত হচ্ছে।
  
সূত্র: আল জাজিরা

সূত্র: নতুন আরএসএস সোর্স