|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

৩০ বছরের অবহেলিত সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ পিএম
৩৪৯ পঠিত
৩০ বছরের অবহেলিত সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চট্টগ্রামের রাউজানে দীর্ঘ ৩০ বছর ধরে অবহেলিত ও সংস্কারহীন অবস্থায় পড়ে থাকা সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।  রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় রাউজান ফায়ার সার্ভিস সংলগ্ন চট্টগ্রাম-রাঙামাটি প্রধান সড়কের সঙ্গে যুক্ত মীর আফাজ দারোগার বাড়ি পর্যন্ত বিস্তৃত জনগুরুত্বপূর্ণ এ সড়কটির ন...

চট্টগ্রামের রাউজানে দীর্ঘ ৩০ বছর ধরে অবহেলিত ও সংস্কারহীন অবস্থায় পড়ে থাকা সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় রাউজান ফায়ার সার্ভিস সংলগ্ন চট্টগ্রাম-রাঙামাটি প্রধান সড়কের সঙ্গে যুক্ত মীর আফাজ দারোগার বাড়ি পর্যন্ত বিস্তৃত জনগুরুত্বপূর্ণ এ সড়কটির নির্মাণকাজ উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ কাজের উদ্বোধন করেন রাউজান পৌরসভার প্রশাসক অংচিং মারমা।

জানা যায়, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামে অবস্থিত ‘টুনার মার সড়ক’-এর নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা। 

স্থানীয়দের মতে, দীর্ঘ তিন দশক ধরে সড়কটি বেহাল অবস্থায় থাকায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। নতুন করে এই সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়ায় এলাকার হাজারো মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক একরাম উদ্দীন চৌধুরী। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়াবিষয়ক সম্পাদক ও সমাজসেবক মোহাম্মদ আলী সুমন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক বশর মাস্টার, ডা. মুজিবুল হক চৌধুরী, মাওলানা মোজাহেরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আজগর চৌধুরী, শহিদ চৌধুরী ও সমাজ সেবিকা জেসমিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য মুহাম্মদ হোসেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স