|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

৩১ হাজার টাকা বেতনে ব্যাংকে চাকরি, আবেদন করতে পারবেন নতুনরাও

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৮:৫৪ এএম
৪১২ পঠিত
৩১ হাজার টাকা বেতনে ব্যাংকে চাকরি, আবেদন করতে পারবেন নতুনরাও
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। প্রতিষ্ঠানটি তাদের ‘কার্ডস সেলস’ বিভাগে ‘ট্রেইনি অফিসার’ পদে লোকবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রিধারীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের...
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। প্রতিষ্ঠানটি তাদের ‘কার্ডস সেলস’ বিভাগে ‘ট্রেইনি অফিসার’ পদে লোকবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রিধারীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৭ নভেম্বর। চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি- পদের নাম: ট্রেইনি অফিসার, কার্ডস সেলস পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে; তবে নতুন স্নাতক পাস প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। বিক্রয় কৌশল ও গ্রাহকসেবায় দক্ষ হতে হবে। যোগাযোগ ও দর-কষাকষিতে পারদর্শী এবং স্বাধীনভাবে কাজের সক্ষমতা থাকতে হবে। অনলাইন প্ল্যাটফর্ম ও মাইক্রোসফট অফিসের কাজে দক্ষতা থাকতে হবে। প্রধান দায়িত্বগুলো ক্রেডিট কার্ড বিক্রয়ের জন্য সম্ভাব্য গ্রাহকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা এবং বিভিন্ন ক্রেডিট কার্ডের সুবিধা ব্যাখ্যা করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা। ব্যাংক নির্ধারিত মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা। নতুন কার্ড সক্রিয়করণ নিশ্চিত করা ও গ্রাহকসেবা প্রদান করা। এ ছাড়া দৈনন্দিন ও সাপ্তাহিক বিক্রয় প্রতিবেদন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জমা দিতে হবে। বেতন কাঠামো, সুবিধাসমূহ ও স্থায়ীকরণ মাসিক বেতন: সাকল্যে মাসিক বেতন ৩১,০০০ টাকা। অন্যান্য সুবিধা: উৎসব ভাতা, হাসাপাতালে ভর্তি ও মাতৃত্বকালীন সুবিধা, ছুটি এবং এইচআর নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। স্থায়ীকরণ: সফলভাবে ট্রেইনি মেয়াদ সম্পন্ন করার পর কার্যমূল্যায়নের ভিত্তিতে ব্যাংকের স্থায়ী কর্মী (জুনিয়র অফিসার) হিসেবে অন্তর্ভুক্তির সুযোগ রয়েছে। কর্মস্থল: ঢাকা আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ইস্টার্ন ব্যাংক পিএলসির অফিশিয়াল ওয়েবসাইট অথবা নির্দিষ্ট আবেদন লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ৭ নভেম্বর ২০২৬। উল্লেখ্য, শুধু প্রাথমিক বাছাইকৃত সংক্ষিপ্ত তালিকার প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হবে।

সূত্র: কালবেলা