|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

৫ নভেম্বর: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:০৩ এএম
২৬৬ পঠিত
৫ নভেম্বর: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
আজ মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৬। ইতিহাসের পাতায় আজকের দিনটি নানা কারণে গুরুত্বপূর্ণ। এ দিনে সংঘটিত হয়েছে উল্লেখযোগ্য যুদ্ধ, রাজনৈতিক পটপরিবর্তন ও আন্তর্জাতিক নানা ঘটনা। জন্মেছেন ও মৃত্যুবরণ করেছেন বহু বিশিষ্ট ব্যক্তি। একনজরে দেখে নেওয়া যাক ৫ নভেম্বরের উল্লেখযোগ্য ঘটনাবলি, জন্ম-মৃত্যু ও দিবস। ঘটনাবলি...
আজ মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৬। ইতিহাসের পাতায় আজকের দিনটি নানা কারণে গুরুত্বপূর্ণ। এ দিনে সংঘটিত হয়েছে উল্লেখযোগ্য যুদ্ধ, রাজনৈতিক পটপরিবর্তন ও আন্তর্জাতিক নানা ঘটনা। জন্মেছেন ও মৃত্যুবরণ করেছেন বহু বিশিষ্ট ব্যক্তি। একনজরে দেখে নেওয়া যাক ৫ নভেম্বরের উল্লেখযোগ্য ঘটনাবলি, জন্ম-মৃত্যু ও দিবস। ঘটনাবলি ১৫৫৬ – পানিপথের দ্বিতীয় যুদ্ধে মোগল সম্রাট আকবরের বাহিনীর কাছে পরাজিত হন হেমু। ১৭৯৫ – বাংলা নাটকের প্রথম বিজ্ঞাপন প্রকাশিত হয় ‘ক্যালকাটা গেজেট’ পত্রিকায়। ১৯১১ – ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ত্রিপোলি দখল করে নেয়। ১৯৪৫ – কলম্বিয়া জাতিসংঘে যোগ দেয়। ১৯৭৫ – সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ। ১৯৯৩ – ফ্রান্স, জার্মানি ও বেলজিয়াম ইউরোপীয় সামরিক বাহিনী ইউরোকর্পস গঠন করে। ১৯৯৬ – পাকিস্তানের প্রেসিডেন্ট ফারুক আহমেদ খান লেঘারি প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সরকার বরখাস্ত করেন এবং জাতীয় পরিষদ ভেঙে দেন। ২০০২ – যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের রিপাবলিকান পার্টি বিজয়ী হয়। ২০২০ – নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেন জেসিন্ডা আরডার্ন। জন্ম   ১২৭১ – মঙ্গোল শাসক মাহমুদ ঘাজান। ১৮৫৪ – নোবেলজয়ী ফরাসি রসায়নবিদ পল সাবাতিয়ে। ১৮৭০ – বাঙালি আইনজীবী ও রাজনীতিবিদ চিত্তরঞ্জন দাশ। ১৮৮৫ – মার্কিন ইতিহাসবিদ, দার্শনিক ও লেখক উইল ডুরান্ট। ১৮৮৭ – ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়। ১৮৮৮ – লোকগীতি সংগ্রাহক ও কবি আশুতোষ চৌধুরী। ১৮৯২ – ব্রিটিশ-ভারতীয় বিজ্ঞানী জে বি এস হ্যালডেন। ১৮৯৩ – লেখক, কবি, চিত্রশিল্পী ও নৃত্যশিল্পী প্রতিমা ঠাকুর। ১৯০১ – ইংরেজ ক্রিকেটার এডি পেন্টার। ১৯০৫ – বাংলা ও হিন্দি চলচ্চিত্রের অভিনেতা ধীরাজ ভট্টাচার্য। ১৯১৮ – বাঙালি কবি ও সাহিত্যিক বাণী রায়। ১৯২০ – নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ ডগলাস নর্থ। ১৯৩৬ – জার্মান ফুটবলার উভে জেলার। ১৯৪৮ – নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ উইলিয়াম ড্যানিয়েল ফিলিপস। ১৯৫৪ – মার্কিন উন্নয়ন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স। ১৯৫৫ – ভারতীয় সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক করণ থাপার। ১৯৫৯ – কানাডীয় গায়ক ও গীতিকার ব্রায়ান অ্যাডামস। ১৯৬৪ – ঘানার প্রখ্যাত ফুটবলার আবেদি পেলে। ১৯৭৪ – জার্মান গায়িকা ও গীতিকার অ্যাঞ্জেলা নাথালিয়া গসসোও। ১৯৭৯ – হন্ডুরাসের ফুটবলার ডেভিড সুয়াজো। ১৯৮৩ – জার্মান ফুটবলার মাইক হাঙ্কে। ১৯৮৮ – ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।   মৃত্যু   ১৩৭০ – পোল্যান্ডের রাজা ক্যাসিমির তৃতীয়। ১৮৭৯ – স্কটিশ গাণিতিক পদার্থবিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। ১৯১৫ – ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা ফিরোজ শাহ মেহতা। ১৯৩০ – নোবেলজয়ী ডাচ চিকিৎসক ও রোগবিদ খ্রিস্টিয়ান আইকম্যান। ১৯৪৪ – নোবেলজয়ী ফরাসি সার্জন ও জীববিজ্ঞানী আলেক্সিস কারেল। ১৯৫৫ – ফরাসি চিত্রশিল্পী মরিস উট্রিলো। ১৯৬০ – কানাডীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক ম্যাক সেনেট। ১৯৭৪ – বাঙালি অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব অহীন্দ্র চৌধুরী। ১৯৭৫ – নোবেলজয়ী মার্কিন জেনেটিসিস্ট এডওয়ার্ড লরি টাটম। ১৯৮২ – ফরাসি চলচ্চিত্র নির্মাতা জাক তাতি। ১৯৯৫ – ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজাক রবিন। ২০০৬ – ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আল-দুজাইল মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০০৭ – সুইডিশ ফুটবলার ও কোচ নিল্স লিডহলম। ২০১১ – ভারতীয় সংগীতশিল্পী ভূপেন হাজারিকা। ২০১২ – কিংবদন্তি বাঙালি যাত্রাশিল্পী শান্তিগোপাল পাল। ২০২১ – ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মারিলিয়া মেন্ডনকা।  ছুটি ও অন্যান্য আন্তর্জাতিক কর্জতা দিবস।

সূত্র: কালবেলা