|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

৮ মাস বেতন না পেয়ে অফিসের বাইরে ভিক্ষার বাটি নিয়ে বসলেন নারী

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:৩৫ এএম
২৪৩ পঠিত
৮ মাস বেতন না পেয়ে অফিসের বাইরে ভিক্ষার বাটি নিয়ে বসলেন নারী
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ভারতের বিহারের বক্সারে আট মাস ধরে বেতন না পাওয়ার প্রতিবাদে অফিসের বাইরে ভিক্ষার বাটি হাতে বসেছেন এক নারী কর্মকর্তা। অর্পিতা সিং নামের ওই কর্মকর্তা ব্রহ্মপুর ব্লক অফিসে গ্রামীণ উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ১১ মাসের চাকরিজীবনে তিনি মাত্র তি...
ভারতের বিহারের বক্সারে আট মাস ধরে বেতন না পাওয়ার প্রতিবাদে অফিসের বাইরে ভিক্ষার বাটি হাতে বসেছেন এক নারী কর্মকর্তা। অর্পিতা সিং নামের ওই কর্মকর্তা ব্রহ্মপুর ব্লক অফিসে গ্রামীণ উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ১১ মাসের চাকরিজীবনে তিনি মাত্র তিন মাসের বেতন পেয়েছেন বলে দাবি করেছেন। বকেয়া বেতনের দাবিতে টানা দুই দিন এভাবে প্রতিবাদ করেন তিনি। তার প্রতিবাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি সামনে আসার পর জেলা প্রশাসন ব্লক উন্নয়ন কর্মকর্তার (বিডিও) কাছে ব্যাখ্যা চেয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত নিয়ম ও যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কর্মীর বেতন আটকে রাখা যায় না। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই দ্রুত অর্পিতার বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছেন। পাশাপাশি, একজন সরকারি কর্মকর্তাকে কেন এমন পরিস্থিতিতে পড়তে হলো, তা নিয়েও প্রশ্ন উঠেছে। জেলা প্রশাসন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সরকারি নিয়ম ও নির্ধারিত প্রক্রিয়া মেনে চলার নির্দেশ দিয়েছে। সাধারণ মানুষ ও সরকারি কর্মীদের সংশ্লিষ্ট সমস্যা দ্রুত সমাধানের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সূত্র: সংবাদ প্রতিদিন

সূত্র: কালবেলা