|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ভোটার স্থানান্তরের আবেদনের সময় একদিন বাড়ল

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬, ০৯:০১ পিএম
৩০০ পঠিত
ভোটার স্থানান্তরের আবেদনের সময় একদিন বাড়ল
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণের সময় এক দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ নভেম্বর (রোববার) পর্যন্ত এসব আবেদন দাখিল ও গ্রহণ করা যাবে। বুধবার (২৮ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত...

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণের সময় এক দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ নভেম্বর (রোববার) পর্যন্ত এসব আবেদন দাখিল ও গ্রহণ করা যাবে।

বুধবার (২৮ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিলের শেষ তারিখ আগে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছিল। তবে ৩০ ও ৩১ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় আবেদনের সময় বাড়িয়ে পরবর্তী কর্মদিবস ১ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং রেজিস্ট্রেশন কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কার্যক্রমটি সার্বিকভাবে তদারকির জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।

ভোটার স্থানান্তরের আবেদনের সময়সীমা বাড়ানোর বিষয়টি ব্যাপকভাবে প্রচারের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালককেও নির্দেশনার অনুলিপি দেওয়া হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স