মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল
গণমাধ্যম ডেক্স
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের তিন সদস্যকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) হিসেবে পদায়ন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারিক দায়িত্বের বাইরে নির্বাহী বিভাগে বিচারকদের পদায়নের বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এ রুল জারি করেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিচারপতি মো. তৌফিক এনামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস।
আইনজীবী রাশেদুল হক খোকন গত ২১ সেপ্টেম্বর এ রিট আবেদন করেন। রিটে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস গঠন বিধিমালা, ২০২৫-এর ৪(১) বিধির উল্লেখ করে বলা হয়, বিধিমালার তফসিলে নির্ধারিত পদগুলো জুডিসিয়াল সার্ভিসের ক্যাডার পদ হিসেবে অন্তর্ভুক্ত। তবে সম্প্রতি তিন বিচারককে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে যে পদে নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলো ওই তফসিলে অন্তর্ভুক্ত নয়।
রিট আবেদনে বলা হয়, আইন ও বিচার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব ও যুগ্ম জেলা ও দায়রা জজ কামরুল হাসানকে গত ২৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হিসেবে পদায়ন করা হয়। এরপর ৯ মার্চ যুগ্ম জেলা জজ জি এম ফারহান ইসতিয়াককে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিককে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
রিটে ওই তিন বিচারককে নির্বাহী বিভাগের পদে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনগুলোর আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আবেদনকারী এসব প্রজ্ঞাপনকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন।
একই সঙ্গে জুডিসিয়াল সার্ভিস গঠন বিধিমালার তফসিলে নির্ধারিত পদের বাইরে কোনো বিচারিক কর্মকর্তাকে বদলি বা নিয়োগ না দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। পাশাপাশি মন্ত্রণালয়গুলোতে একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করা ওই তিন বিচারককে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করে জুডিসিয়াল সার্ভিসে পদায়নের নির্দেশনাও চাওয়া হয়েছে।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
তাহসিফের মৃত্যু ও কালবেলার সাংবাদিককে অপহরণ: আলোচনায় টঙ্গীর মাজার বস্তি
জাতীয় -
২
হ্যালোইন ঘিরে ঢাকায় যতো আয়োজন
জাতীয় -
৩
গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার
জাতীয় -
৪
যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ
জাতীয় -
৫
ব্যালন ডি’অর জয়ী কেইনকে প্রশংসায় ভাসালেন ইংলিশ কিংবদন্তি
জাতীয় -
৬
লালমাইয়ে বিএনপির দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ
জাতীয় -
৭
ট্রাম্পের বিকল্প খুঁজছে রিপাবলিকানরা, মধ্যবর্তী নির্বাচনে মুখোমুখি দুই দল
জাতীয় -
৮
চীন-আইসল্যান্ড কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর, দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বন্ধুত্বের বার্তা
জাতীয় -
৯
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে শুল্ক কমানো ও আমদানি বাড়ানোর আহ্বান
জাতীয় -
১০
কালবেলায় সংবাদ প্রকাশের পর মামলা নিল পুলিশ, ওসির ভূমিকা নিয়ে তদন্তের দাবি
জাতীয় -
১১
নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনে আলোচনায় বিরোধীরা
জাতীয় -
১২
রাত পোহালেই এইচএসসির ফল, জানবেন যেভাবে
জাতীয় -
১৩
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে রোববার: শ্রমমন্ত্রী
জাতীয় -
১৪
ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
খেলাধুলা -
১৫
পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের পরিচয় মিলেছে
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন