|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে কাতারের প্রস্তাব মানতে নারাজ তেহরান

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ০৪:২৩ পিএম
৪৩৭ পঠিত
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে কাতারের প্রস্তাব মানতে নারাজ তেহরান
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইরানের কাছে নতুন শান্তি প্রস্তাব দিয়েছে কাতার। রোববার (২৫ অক্টোবর) তেহরানের কাছে প্রস্তাবটি তুলে ধরা হয়। এ বিষয়ে সপ্তাহের শেষ নাগাদ ইরানের জবাব পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তবে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন,...
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইরানের কাছে নতুন শান্তি প্রস্তাব দিয়েছে কাতার। রোববার (২৫ অক্টোবর) তেহরানের কাছে প্রস্তাবটি তুলে ধরা হয়। এ বিষয়ে সপ্তাহের শেষ নাগাদ ইরানের জবাব পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তবে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, কাতারের দেওয়া প্রস্তাব গ্রহণযোগ্য নয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ বন্ধে কাতার ও পাকিস্তান মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে। নতুন খসড়া প্রস্তাবে সাত দিনের একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এ সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিরসনে প্রতিদিন উভয় পক্ষকে আস্থা তৈরির পদক্ষেপ নিতে হবে। চুক্তিটি কার্যকর হলে কয়েকটি দেশ এর নিশ্চয়তাদাতা হিসেবে কাজ করতে পারে। আগামী সপ্তাহের শুরুতে এ প্রক্রিয়া চালু হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অবস্থান পরিবর্তনের ইঙ্গিত মেলেনি। তেহরান বলছে, তাদের শর্তের মধ্যে রয়েছে ইরানি বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার এবং দেশটির তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া। অন্যদিকে, ওয়াশিংটন শুরু থেকেই আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচিকে অন্তর্ভুক্ত করতে চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুদ্ধ বন্ধে নিজেদের সাত দিনের প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তার দাবি, পরিকল্পনাটি এক সপ্তাহেরও কম সময়ে বাস্তবায়ন সম্ভব। এদিকে, সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারে হুতিদের হামলার পর জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি ইরানে নতুন করে হামলার আশঙ্কাও রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হামলার হুমকি দিয়েছেন। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি সামরিক উত্তেজনাও অব্যাহত রয়েছে।    সূত্র: জিও নিউজ

সূত্র: কালবেলা