সড়ক ও ফুটপাত যতবার দখল ততবার উচ্ছেদের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
গণমাধ্যম ডেক্স
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম ঘোষণা দিয়েছেন, যতবার সড়ক ও ফুটপাত দখল করা হবে, ততবারই উচ্ছেদ অভিযান চালানো হবে। প্রয়োজনে অবৈধ দখলদারদের গ্রেপ্তারও করা হবে।
রাজধানীর গুলিস্তানে সড়ক ও ফুটপাত থেকে বারবার উচ্ছেদ করা হলেও ফিরে আসছেন হকাররা। অভিযান শেষ হতে না হতেই আবার বসছে দোকানপাট। এমন পরিস্থিতিতে কঠোর অবস্থান নিয়েছে ডিএসসিসি।
আজ বৃহস্পতিবার গুলিস্তানে দুই দফা উচ্ছেদ অভিযান চালিয়েছে ডিএসসিসি। বেলা ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত গুলিস্তান জিরো পয়েন্ট ও ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং মালামাল জব্দ করা হয়। অভিযানে অংশ নেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম।
অভিযান চলাকালে সাংবাদিকেরা জানতে চান, বারবার উচ্ছেদের পরও হকাররা কীভাবে ফিরে আসছেন। জবাবে আবদুস সালাম বলেন, ‘যতবারই অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করা হবে, ততবারই আমরা নগরবাসীর স্বার্থে অভিযান চালাব। একাধিকবার আলোচনা, অনুরোধ ও সতর্ক করার মতো সব ধরনের পদক্ষেপ আমরা নিয়েছি। এখন থেকে অবৈধভাবে বসলে মালামাল জব্দ এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা ও গ্রেপ্তার করা হবে।’
গতকাল বুধবারও ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেটসংলগ্ন ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এর পরদিনই আবার অভিযান চালানো হলো। তবে বারবার অভিযান চালিয়েও হকারদের ফিরে আসা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।
আজকের অভিযানে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত সড়ক ও ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত করা হয়েছে বলে দাবি করেছে ডিএসসিসি।
এদিকে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হচ্ছে কেন, সাংবাদিকদের এমন প্রশ্নে অসন্তোষ প্রকাশ করেন প্রশাসক আবদুস সালাম। তিনি বলেন, ‘গণমাধ্যমের কাছে অনুরোধ, এমন কোনো প্রশ্ন করবেন না যাতে অবৈধ দখলকারীরা উৎসাহিত হয়। ঢাকার নাগরিকেরা কী চান এবং দেশের সাধারণ মানুষের দাবি কী—দয়া করে সে অনুযায়ী জনমত গড়ে তুলুন।’
পুনর্বাসনের বিষয়ে প্রশাসক বলেন, সারা দেশের বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিতে পারবে না। জনগণের চলাচলে বিঘ্ন না ঘটিয়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্টসংখ্যক হকারকে বসার সুযোগ দেওয়া যেতে পারে। বাকিদের নিজ নিজ জেলায় ফিরে যেতে হবে।
আবদুস সালাম বলেন, ‘এই ঢাকাকে আমাদের বাঁচাতে হবে; এর কোনো বিকল্প নেই।’ কোনো যুক্তি বা অজুহাত দেখিয়ে সড়ক ও ফুটপাত দখল করে হকার বসতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানের সময় উপস্থিত পথচারীরা স্বস্তি প্রকাশ করে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানান।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
শিক্ষার্থীদের মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার
জাতীয় -
২
টাকা দিয়ে ভোট কিনে মেসিকে হারিয়েছেন রোনালদো!
জাতীয় -
৩
ইতিহাসের এই দিনে যা ঘটেছিল
জাতীয় -
৪
ব্যালন ডি’অরে মেসি পঞ্চম, বিস্ফোরক মন্তব্য সাবেক ফুটবলারের
জাতীয় -
৫
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সব কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’
জাতীয় -
৬
নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা
জাতীয় -
৭
ভোটকেন্দ্রে যেতে বাধা, আগাম সিলের অভিযোগ জামায়াতের
জাতীয় -
৮
হ্যান্ডবলে এবার পর্তুগিজ কোচ, নতুন দিগন্তের স্বপ্নে বাংলাদেশ
জাতীয় -
৯
‘টয়োপ ২০২৬’ সম্মাননা পেলেন মোহাম্মদ মহাসিন
জাতীয় -
১০
৩৩ কর্মকর্তার বহিষ্কার নিশ্চিত করলো চীনের কমিউনিস্ট পার্টি
আন্তর্জাতিক -
১১
ব্যাটারিচালিত রিকশা চলাচলে ফি নির্ধারণ
জাতীয় -
১২
ইসরায়েলি প্রেসিডেন্ট কি সত্যিই আরব দলগুলোর পাশে দাঁড়ালেন
জাতীয় -
১৩
ইউটিউব চ্যানেল ব্যবস্থাপনায় মিডিয়াস্টার এমসিএনের সঙ্গে দোয়েল ওটিটির চুক্তি
জাতীয় -
১৪
‘মা হয়েছি বলে যদি কাজের সুযোগ হারাতে হয়, সেটা খুব খারাপ লাগবে’
জাতীয় -
১৫
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
অর্থনীতি
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
মরুভূমিকে উর্বর ভূমিতে পরিণত করার নতুন অনুজীব আবিষ্কার
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন